

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জে সাবেক সহযোগী অধ্যাপক গোলাম মোস্তফা জি এম কে সভাপতি ও গোপালগঞ্জ সরকারি কলেজের প্রভাষক কাজী শরিফুজ্জামানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে অগ্নিবীণা শিল্প ও সাহিত্য সংসদ -এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় গোপালগঞ্জ পাবলিক হল মোড়ে অবস্থিত পৌর সুপার মার্কেটের রুফটপ -এ কে.এস.পি রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে গোপালগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আমিনুল করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করেন। সাংগঠনিক হিসেবে নির্বাচিত হয়েছেন গণমাধ্যমকর্মী মোঃ ইনসান আলী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মেজর (অব.) জামান, গোপালগঞ্জ সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক নীহার রঞ্জন কাঞ্জিলাল, সাবেক শিক্ষা অফিসার ও রেশমা ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মো.আমজাদ হোসেন, লতিফপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাফফর হোসেন নান্নু, বৈশাখী টিভির গোপালগঞ্জ প্রতিনিধি ও দৈনিক বর্তমান গোপালগঞ্জ বার্তা পত্রিকার সম্পাদক এস এম মোস্তফা জামান।
বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে এবং সমাজে মানবিক বোধসম্পন্ন আলোকিত মানুষ তৈরিতে সাংস্কৃতিক চর্চার কোন বিকল্প নেই। বর্তমান মুঠোফোনে আসক্তি দিন দিন বেড়েই চলেছে। এ থেকে পরিত্রাণ পাওয়ার লক্ষ্যে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখা খুবই জরুরী। গোপালগঞ্জ অগ্নিবীণা শিল্প ও সাহিত্য পরিষদ একটি অলাভজনক ও অরাজনৈতিক একটি প্রতিষ্ঠান। নতুন কমিটিতে যারা নির্বাচিত হয়েছেন এবং পূর্ণাঙ্গ কমিটি গঠনে তারা সক্রিয় ভূমিকা পালন করবেন। সকলের সার্বিক সহযোগিতায় এ সংগঠনের নেতৃবৃন্দ সমাজে আলোকিত ও মানবিক মানুষ তৈরিতে কার্যকর ভূমিকা পালন করবে এমনটিই প্রত্যাশা করেন বক্তারা।
এছাড়াও মানবাধিকার ও গণমাধ্যমকর্মী কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ অগ্নিবীণা শিল্প ও সাহিত্য পরিষদের অন্যান্য সদস্য, এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, নজরুল সঙ্গীত, লোক সঙ্গীত পরিবেশিত হয়। পরে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
আপনার মতামত লিখুন :