

খুলনা ব্যুরোঃ খুলনার রূপসা উপজেলায় অভিযান চালিয়ে একটি পিস্তল ও দুই রাউন্ড ৭.৬৫ এমএম গুলিসহ রাজু মোড়ল (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) ভোর ৫টার দিকে উপজেলার রামনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
খুলনা জেলা পুলিশের ‘এ’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলামের নেতৃত্বে রূপসা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সমন্বয়ে গঠিত একটি যৌথ দল অভিযানটি পরিচালনা করে। এ সময় রামনগর এলাকার বাসিন্দা রাজু মোড়লকে একটি পিস্তল ও দুই রাউন্ড ৭.৬৫ এমএম গুলিসহ গ্রেপ্তার করা হয়। তিনি ইমান আলী মোড়লের ছেলে।
জেলা পুলিশ জানায়, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবৈধ অস্ত্র উদ্ধার এবং অপরাধ দমনের লক্ষ্যে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেপ্তার রাজু মোড়লের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
আপনার মতামত লিখুন :