• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 


প্রকাশের সময় : অক্টোবর ৯, ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন / ৪১
শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক, মাগুরাঃ মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার বিকেলে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার তাসমীয়া আক্তার রোজী।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য বদরুল আলম হিরো, সহকারী কমিশনার (ভূমি) ফারদিন মুনীর অর্ণব, থানার অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সূ রেজাউল করিম, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, পিআইও রুহুল আমিন পাপন, আইসিটি অফিসার আহমেদ মাহফুজ, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোঃ শামীমুল ইসলাম, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সরকার, উপজেলা পুজা উদযাপন ফ্রন্টের সভাপতি রথীন্দ্রনাথ রায়, রাজাপুর নন্দীপাড়া সার্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি রথীন্দ্রনাথ ভৌমিক, তারাউজিয়াল আদিবাসী দূর্গা মন্দিরের সভাপতি বীরেন্দ্রনাথ রায়সহ অন্যরা।
উপজেলা ত্রাণ অফিসের উপসহকারী প্রকৌশলী অমিতাভ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় উপজেলার ১৫৮টি পুজা মণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।