• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

বিশ্ব বসতি দিবস উপলক্ষে খুলনায় র‍্যালি


প্রকাশের সময় : অক্টোবর ৫, ২০২৬, ৯:৪৯ অপরাহ্ন / ১৯
বিশ্ব বসতি দিবস উপলক্ষে খুলনায় র‍্যালি

রাজিবুল ইসলাম রাজিব, খুলনাঃ সবার জন্য নিরাপদ, সাশ্রয়ী ও মানসম্মত আবাসন নিশ্চিত এবং পরিকল্পিত নগরায়ণের গুরুত্ব তুলে ধরে খুলনায় পালিত হয়েছে বিশ্ব বসতি দিবস ২০২৬।

সোমবার সকালে দিবসটি উপলক্ষে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ—কেডিএ, নগর উন্নয়ন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের উদ্যোগে একটি র‍্যালি বের করা হয়। এতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা সবার জন্য নিরাপদ ও সাশ্রয়ী আবাসন, পরিকল্পিত নগরায়ণ, পরিবেশবান্ধব নগর ব্যবস্থাপনা এবং নাগরিকদের মৌলিক আবাসন অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
জাতিসংঘের নির্ধারিত ২০২৬ সালের বিশ্ব বসতি দিবসের প্রতিপাদ্য ‘সবার জন্য পর্যাপ্ত আবাসন’।

দিবসটি প্রতি বছর অক্টোবরের প্রথম সোমবার পালিত হয় এবং নগর ও জনবসতির বর্তমান পরিস্থিতি এবং সবার জন্য উপযুক্ত আবাসনের অধিকার নিয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে পালন করা হয়।

র‍্যালির মধ্য দিয়ে খুলনায়ও পরিকল্পিত, অন্তর্ভুক্তিমূলক ও পরিবেশবান্ধব নগর গড়ে তোলার পাশাপাশি সকল শ্রেণি-পেশার মানুষের জন্য নিরাপদ ও মানসম্মত আবাসন নিশ্চিত করার আহ্বান জানানো হয়।