• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন

শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : অক্টোবর ২, ২০২৬, ৯:২৫ অপরাহ্ন / ৩৩
শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, মাগুরাঃ মাগুরার শ্রীপুরে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক প্রবীণ দিবস- ২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। “দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা”- এই প্রতিপাদ্যকে নিয়ে মাগুরার শ্রীপুর উপজেলায় প্রবীণদের নিয়ে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের নতুন ভবন হতে র‍্যালিটি শুরু হয়ে প্রধান সড়ক ঘুরে উপজেলা পরিষদের পুরাতন মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফারদিন মনীর অর্নব, উপজেলা মাধমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল গণি, মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ, তথ্যসেবা কর্মকর্তা হুমাইরা সুলতানা, বীর মুক্তিযোদ্ধা মুন্সি আব্দুল কুদ্দুস। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক।

শ্রীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মালেক প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা শেষ প্রবীণদের মাথায় ক্যাপ পরিয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।