• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

গোপালগঞ্জের মুকসুদপুরে জমি দখল, সন্ত্রাসী হামলা, প্রাণনাশের হুমকি ও মিথ্যা মামলা দায়েরের অভিযোগে সংবাদ সম্মেলন


প্রকাশের সময় : অক্টোবর ১, ২০২৬, ১২:২০ অপরাহ্ন / ২৯
গোপালগঞ্জের মুকসুদপুরে জমি দখল, সন্ত্রাসী হামলা, প্রাণনাশের হুমকি ও মিথ্যা মামলা দায়েরের অভিযোগে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের মুকসুদপুরে জমি দখল, সন্ত্রাসী হামলা, প্রাণনাশের হুমকি ও মিথ্যা মামলা দায়েরের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। একই সাথে অভিযুক্ত সন্ত্রাসী ও ভূমিদস্যু আলেম শেখ ও তার বাহিনীর সদস্যদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

বুধবার সকালে১১টায় আয়োজিত গোপালগঞ্জ জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের পক্ষে মো: আসাদুজ্জামান।

এ সময় মূল জমি বিক্রেতা আলমগীর শেখ ও ক্রেতা হেলেনা বেগমসহ অন্যান্য ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন।

​সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান ক্ষোভ প্রকাশ করে বলেন, ঘটনার দিন পুলিশের উপস্থিতিতেই আমাদের ওপর নির্মম হামলা চালানো হলেও পুলিশ নিরব দর্শকের ভূমিকা পালন করেছে।

​ভুক্তভোগীরা আরও অভিযোগ করেন, অভিযুক্ত আলেম শেখ ও তার বাহিনীর সদস্যরা আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত এবং তারা এলাকায় অত্যন্ত প্রভাবশালী ও সন্ত্রাসী হিসেবে পরিচিত। মামলার অন্যতম আসামি দ্বীন ইসলাম সংশ্লিষ্ট ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক।

​বর্তমানে আলেম বাহিনীর অব্যাহত হুমকি ও সন্ত্রাসী তৎপরতায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান ভুক্তভোগীরা। সংবাদ সম্মেলন থেকে তারা অবিলম্বে চিহ্নিত ভূমিদস্যু ও সন্ত্রাসীদের গ্রেফতার, জমি ফেরত প্রদান এবং নিজেদের জীবন-মালের নিরাপত্তার জন্য সরকারের সংশ্লিষ্ট উচ্চপদস্থ মহলের কঠোর হস্তক্ষেপ ও ন্যায়বিচার দাবি জানান।

এ বিষয়ে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, বাদীপক্ষ যেটা বলেছেন যে পুলিশের সামনেই তাদের মারপিটের ঘটনা ঘটেছে এটা সম্পূর্ণ মিথ্যা। উনারা আদালতে মামলা করেছেন আদালত আমাকে ঘটনাটি তদন্ত করে এফআইআর এর নির্দেশ দিয়েছেন। আমি আমার থানার একজন এসআই কে দিয়ে তদন্তের কাজ চালাচ্ছি। তদন্ত শেষ হলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণ করা হবে।