• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

রামপালের ফয়লা বাজারে ১২ পিস ইয়াবা ও সেভেন গিয়ার ছাকুসহ আসিফ আটক


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৬, ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন / ৪৮
রামপালের ফয়লা বাজারে ১২ পিস ইয়াবা ও সেভেন গিয়ার ছাকুসহ আসিফ আটক

মিশারুল ইসলামঃ বাগেরহাটের রামপালে ১২ পিস ইয়াবা ও একটি সেভেন গিয়ার ছাকুসহ আসিফ নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আটক আসিফের পিতার নাম হারুন শেখ। তিনি রামপাল উপজেলার তেলিখালী এলাকার বাসিন্দা। (২৬ সেপ্টেম্বর) আনুমানিক রাত ৯টার দিকে ফয়লাবাজার স্কুল মার্কেটের আল্লাহর দান বস্তালয় এলাকায় তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আটকের সময় তার কাছ থেকে ১২ পিস ইয়াবা ও একটি সেভেন গিয়ার ছাকু উদ্ধার করা হয়েছে। বর্তমানে তাকে ফয়লা পুলিশ ক্যাম্পে রাখা হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।