

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ আগামী ১ অক্টোবর উদ্বোধনের পর ঢাকা থেকে শেরপুরের দুটি পৃথক রুটে বিআরটিসির এসি বাস রাস্তায় চলাচল শুরু করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট উদ্যোগের পরিচালনা পরিষদ।
ঢাকা–ময়মনসিংহ–শেরপুর হয়ে ঝিনাইগাতী এবং শ্রীবরদী–ভায়াডাঙ্গা বাজার রুটের যাত্রীরা উন্নত ও আরামদায়ক এসি বাসসেবা পাওয়ার সুযোগ পাবেন।
প্রথম রুটটি হলো, ঢাকা গুলিস্তান-ময়মনসিংহ-শেরপুর ও ঝিনাইগাতী। এই রুটে ঢাকা থেকে ঝিনাইগাতী পর্যন্ত এসি বাস চলাচল করবে। পথে ময়মনসিংহ ও শেরপুরের যাত্রীরাও এ সেবা ব্যবহারের সুযোগ পাবেন।
দ্বিতীয় রুটটি হলো, ঢাকা গুলিস্তান-ময়মনসিংহ- শেরপুর- শ্রীবরদী- ভায়াডাঙ্গা বাজার। একই দিনে দুইটি রোডেই বিআরটিসি গাড়ি চলবে । এতে ওই এলাকার যাত্রীদের ঢাকা যাতায়াতে সরাসরি ও তুলনামূলক স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবহন সেবা পাওয়ার সুযোগ তৈরি হবে।
গাড়ি পরিচালনা পরিষদ জানান, যাত্রীদের জন্য সময়ানুবর্তিতা, পরিচ্ছন্নতা, নিরাপত্তা, উন্নত কাউন্টার ব্যবস্থাপনা ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করাকে গুরুত্ব দেওয়া হবে।
তারা আরও জানান, বিআরটিসির নির্ধারিত নিয়মকানুন, মেনেই পরিচালন নির্দেশনা অনুসরণ করেই বাস সেবা পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :