

নিজস্ব প্রতিবেদক, ভালুকা, ময়মনসিংহঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার গোয়ারী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহের পক্ষ থেকে একটি নতুন এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
গত ২৪-০৮-২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক অফিস আদেশে এই অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটিতে বোর্ডের নিয়ম অনুযায়ী সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ময়মনসিংহ ১১ ভালুকা আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ। এছাড়া বিদ্যালয়ের সাধারণ শিক্ষক প্রতিনিধি হিসেবে রয়েছেন মো. হাবিবুল্লাহ এবং অভিভাবক সদস্য হিসেবে মো. সোহেল রানা। নিয়ম অনুযায়ী বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, আগামী ৬ (ছয়) মাসের মধ্যে নিয়মিত ব্যবস্থাপনা কমিটি গঠন করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়মিত কমিটি গঠন করা না হলে বিদ্যালয়ের অনুমোদন ও শিক্ষকদের বেতন-ভাতা স্থগিত করাসহ বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :