• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে কাজলী, কাবিলপুর ও হোগলডাঙ্গা যৌথ হাফেজিয়া মাদ্রাসায় ফুটবল বিতরণ


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১০:১৮ অপরাহ্ন / ৩১
মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে কাজলী, কাবিলপুর ও হোগলডাঙ্গা যৌথ হাফেজিয়া মাদ্রাসায় ফুটবল বিতরণ

জিল্লুর রহমান সাগর, মাগুরাঃ “মাদককে না বলুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে তরুণ সমাজ ও কোমলমতি শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে ফুটবল উপহার দেওয়া হয়েছে।

মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ৭ নং সব্দালপুর ইউনিয়নের কাজলী, কাবিলপুর ও হোগলডাঙ্গা যৌথ হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে এই ফুটবল তুলে দেওয়া হয়।

​মাগুরা জেলা শ্রীপুর উপজেলার ৭ নং সব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ফারুক আহম্মেদ মাদ্রাসার শিক্ষার্থীদের শারীরিক বিকাশ ও মাদকমুক্ত সুস্থ জীবনধারায় উৎসাহিত করতে এ উদ্যোগ নেন।

​ফুটবল বিতরণকালে মোঃ ফারুক আহম্মেদ বলেন, মাদকের ভয়াবহ থাবা থেকে তরুণ ও যুবসমাজকে রক্ষা করতে হলে খেলাধুলার বিকল্প নেই। শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি শারীরিক সুস্থতা ও সুন্দর মানসিকতার জন্য ক্রীড়া চর্চা অত্যন্ত জরুরি। সমাজ থেকে মাদক দূর করতে এবং মাদকের বিরুদ্ধে সচেতনার বার্তা পৌঁছে দিতেই আমাদের এই আয়োজন।

​এ সময় মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার উপহার পৌঁছে দেওয়া এবং মাদকবিরোধী সচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করায় চেয়ারম্যান পদপ্রার্থীকে ধন্যবাদ জানান স্থানীয় এলাকাবাসী ও মাদ্রাসা কর্তৃপক্ষ।