• ঢাকা
  • সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

আইন মন্ত্রী ও হুইপসহ বিশিষ্টজনদের ফুলেল শুভেচ্ছা জানাল এমইউজের নবনির্বাচিত নেতৃবৃন্দ


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৪, ২০২৬, ১১:০১ অপরাহ্ন /
আইন মন্ত্রী ও হুইপসহ বিশিষ্টজনদের ফুলেল শুভেচ্ছা জানাল এমইউজের নবনির্বাচিত নেতৃবৃন্দ

খুলনা ব্যুরোঃ মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার নবনির্বাচিত নেতৃবৃন্দ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এবং খুলনা ওয়াসার চেয়ারম্যান মনিরুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় খুলনা প্রেসক্লাবে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে নবনির্বাচিত নেতৃবৃন্দ তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব আবু তৈয়ব, সাধারণ সম্পাদক এ এইচ এম শামিমুজ্জামান, সহসভাপতি মাসুদুর রহমান রানা, সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্ল্যা, খুলনা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি সোহরাব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন সজল এবং ইসলাম, প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক মোহাম্মদ মিলন।

এ ছাড়া এমইউজের সহসাধারণ সম্পাদক ফকির শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ রাজু আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. খায়রুল আলম এবং নির্বাহী সদস্য কনক রহমান, ডি এম রেজা সোহাগ, এস এম মাহবুব ও রামিম চৌধুরী উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এমইউজের সদস্য এম এ হাসান, মুস্তাফিজুর রহমান পারভেজ, আজিজুল ইসলাম, নুরুল আমিন নুর ও এম রোমানিয়াও উপস্থিত ছিলেন।

এ সময় এমইউজের নবনির্বাচিত নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট মহলের সহযোগিতা কামনা করেন।