• ঢাকা
  • সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

যশোর সীমান্তে অভিযান : মদ, সিরাপ ও চোরাচালানী পণ্যসহ পৌনে দুই লাখ টাকার মালামাল জব্দ করেছে বিজিবি


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৪, ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন /
যশোর সীমান্তে অভিযান : মদ, সিরাপ ও চোরাচালানী পণ্যসহ পৌনে দুই লাখ টাকার মালামাল জব্দ করেছে বিজিবি

আজিজুল ইসলাম, বেনাপোল, যশোরঃ যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)।

সোমবার (১৪ সেপ্টেম্বর) যশোর ব্যাটালিয়নের আমড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপির বিশেষ টহলদল সীমান্তবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করে।

​বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে ০৮ বোতল বিদেশী মদ, ০৮ বোতল স্কাপ (ESCUF) সিরাপ, ১৫টি ভারতীয় শাড়ী, ০২ প্যাকেট ফুসকা এবং ০৫টি কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। উদ্ধারকৃত এই মালামালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭৯ হাজার ২০০ টাকা।

​অভিযানের বিষয়টি নিশ্চিত করে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ পরিকল্পনা ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বিজিবি দল নিয়মিত অভিযান চালিয়ে এসব অবৈধ মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।

​তিনি আরও জানান, সীমান্তে মাদক ও চোরাচালান চক্রকে নির্মূল করতে বিজিবির এই ধরনের কঠোর আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।