• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

সুনামগঞ্জের মধ্যনগরে চেয়ারম্যান প্রার্থী মুক্তার হোসেনের উঠান বৈঠক


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১২, ২০২৬, ৬:৫৮ অপরাহ্ন / ৪৭
সুনামগঞ্জের মধ্যনগরে চেয়ারম্যান প্রার্থী মুক্তার হোসেনের উঠান বৈঠক

এম এ মান্নান, মধ্যনগর, সুনামগঞ্জঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার উত্তর বংশিকুন্ডা ইউনিয়নের আগামী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে, ইউনিয়ন বিএনপির সভাপতি হোসেনপুর গ্রামের কৃতি সন্তান মোঃ মুক্তার হোসেন উঠান বৈঠকের মধ্যদিয়ে নির্বাচনী প্রচারনা শুরু করেছেন ।

শুক্রবার ১১ সেপ্টেম্বর দিবাগত রাত ৯ টার দিকে হোসেনপুর ক্লাবের উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে মোঃ মুক্তার হোসেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দেন। উঠান বৈঠকের আলোচ্য বিষয়ে সভাপতিত্ব করেন মো. নজরুল ইসলাম নজু, মো. আব্দুল কদ্দুস মিয়ার সঞ্চালনায় স্থানীয় নেতাকর্মী বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মো.শাজাহান খন্দকার, সিনিয়র সহ-সভাপতি মো. মজনু মিয়া, ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আসাদুল ইসলাম আসাদ, সাবেক বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মো. গোলাপ মিয়া, মহিষখলা বাজার পরিচালনা কমিটির সভাপতি ও বিএনপির সাবেক সভাপতি মো. শামসুদ্দিন, মোঃ আব্দুল সালাম, মোঃ বাচ্চু মিয়া সহ তৃণমূল বিএনপির নেতাকর্মী ও ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। এছাড়াও ইউনিয়নের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ, গণ্যমান্য ব্যক্তিবর্গ,যুবসমাজের তরুণ তরুণীরাও উপস্থিত ছিলেন।

উঠান বৈঠকে চেয়ারম্যান পদপ্রার্থী মো. মুক্তার হোসেন আবেগঘন কণ্ঠে বলেন,
আমি আপনাদের সন্তান। আপনাদের ছোট থেকে পাশে থেকেছি, আপনাদের সেবা করেছি। আজ আপনাদের কাছেই একটা ভোট ভিক্ষা চাই। একটি বারের মতো চেয়ারম্যানের দায়িত্বটা আমাকে দিন। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে আমি এই ইউনিয়নের রূপরেখা সাজাতে চাই। গরিব-দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চাই। আল্লাহর রহমতে আজ পর্যন্ত কারো কাছে হাত পাতিনি। ন্যায় ও ইনসাফের পথেই ছিলাম,থাকব। আপনারা শুধু সহযোগিতার হাতটা বাড়িয়ে দিন।

আমি শহীদ জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী, রাজনৈতিক ত্যাগী কর্মী হিসেবে বংশীকুন্ডা উত্তর ইউনিয়নে বিএনপি’র সভাপতি পদে আমাকে দায়িত্ব দিয়েছেন। এছাড়াও উল্লেখ করেন ২০২৪ সালের আগস্টের পরে আমার দাড়াতে কারও কোন ক্ষয় ক্ষতি হয়নি, কারও উপর মামলা হামলা আমি করিনি কারণ দল মত নির্বিশেষে সবাই আমর এলাকার লোকজন। আমার কোনো ভুলত্রুটি থাকলে আমাকে ক্ষমা করবেন। আমি সবার হৃদয়ের মাঝে থাকতে চাই।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে তিনি সকল শ্রেণী-পেশার মানুষের চেয়ারম্যান হয়ে কাজ করবেন এবং ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন। আলোচনা শেষে উপস্থিত সকলেই মুক্তার হোসেনকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সমর্থন দেন।

পরিশেষে দোয়া ও মিলাদের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।