• ঢাকা
  • বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

গোবিপ্রবি’র এফএনবি বিভাগ ও ব্র্যাক ইয়ুথ প্লাটফর্মের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর


প্রকাশের সময় : এপ্রিল ২২, ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন / ১২
গোবিপ্রবি’র এফএনবি বিভাগ ও ব্র্যাক ইয়ুথ প্লাটফর্মের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ (এফএনবি) ও ব্র্যাক ইয়ুথ প্লাটফর্মের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ মঙ্গলবার বিকাল ৩টায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের অফিস কক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সমঝোতা স্মারকে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের পক্ষে সভাপতি মো. গোলাম সারওয়ার এবং ব্র্যাক ইয়ুথ প্লাটফর্মের পক্ষে স্বাক্ষর করেন ইয়ুথ কো-অর্ডিনেটর আহসান আহমেদ।

এ সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে বিভাগের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং গবেষণামূলক কার্যক্রমে সম্পৃক্ততা বৃদ্ধির সুযোগ আরও সম্প্রসারিত হবে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা, ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সংযোগ বৃদ্ধি এবং যৌথ উদ্যোগ বাস্তবায়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

এসময় ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীসহ ব্র্যাক ইয়ুথ প্লাটফর্মের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।