• ঢাকা
  • শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

সাংবাদিকরা ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে বিক্রি করে- মিতা ফিলিং স্টেশনের মালিক মাসুদ


প্রকাশের সময় : এপ্রিল ৮, ২০২৬, ৯:৪৮ অপরাহ্ন / ৫৫
সাংবাদিকরা ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে বিক্রি করে- মিতা ফিলিং স্টেশনের মালিক মাসুদ

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের সাংবাদিকরা ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে তা বিক্রি করে দেয়, জন-সম্মুক্ষ্যে একথা বললেন, গোপালগঞ্জ বেদগ্রাম মিতা ফিলিং স্টেশনের মালিক শেখ মাসুদুর রহমান।

মঙ্গলবার রাত আনুমানিক ৮টায় সময় এ কথা বলেন তিনি। গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও এডিএম, মুঠোফোনে মাসুদকে এক সাংবাদিককে পেট্রোল দেবার কথা বলেন, পরবর্তীতে ঐ সাংবাদিক তেল আনতে গেলে সাংবাদিকদের সম্পর্কে এই মিথ্যা ও কটূক্তি মূলক কথা বলেন তিনি। এ সময় তিনি নিজেকে গোপালগঞ্জের বড়ো সাংবাদিক বলে পরিচয় দেন।
এই মাসুদুর রহমান একজন স্কুল মাস্টার ছেলে। বেদগ্রামের রব মাস্টার ছেলে তিনি। বর্তমানে তিনি জাসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি, একাধিক রাষ্ট্র দ্রোহ মামলার আসামি হাসানুল হক ইনুর কমিটির গোপালগঞ্জ জেলার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য। বিগত সরকারের আমলে শেখ লিপুর হাত ধরে ঠিকাদারি ও সমবায় সকল সংস্থা থেকে অবৈধভাবে হাতিয়ে নিয়েছে শতকোটি টাকা। তা ছাড়া, তিনি গোপালগঞ্জ জেলার সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সিদ্দিক সিকদার ও সাবেক মেয়র কাজী লিয়াকত আলি লোকের ব্যাবসায়িক পাটনার।

জানা যায়, তিনি, বহুবছর আগে দৈনিক জনতা নামক একটি পত্রিকার কার্ডধারী একজন সাংবাদিক ছিলেন। এক সময়ে তিনি প্রেসক্লাবের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। সেই সময়কার প্রেসক্লাব ছিল একটি বাণিজ্যিক ও পকেট সংগঠন। তিনি এই মিতা ফিলিং স্টেশন করার জন্য শহরের সংলগ্ন বেদগ্রাম মোড়ের একটি দামি জায়গা সরকারের কাছ থেকে লিজ নেয়। ফিলিং স্টেশনের পাশাপাশি তিনি ঐ জায়গার চার পাশ দিয়ে অবৈধভাবে মার্কেট করে ভাড়া দিয়ে কামিয়ে নিচ্ছে প্রতি মাসে লক্ষ টাকা। বিগত সরকারের আমলে ১৪ দলীয় নেতা হিসেবে পরিচিত ছিল সে। এরই সুবাদে তিনি জেলা মুক্তিযোদ্ধা ব্যাবসায়িক একটি বড়ো রুম তার নামে বরাদ্দ নিয়ে গোপালগঞ্জ জেলা জাসদের কার্যালয় করেন। বর্তমানে তা চলমান। তিনি বিগত সরকারের আমলে তাদের দোসর হিসেবে হিসাব ছাড়া অর্থ কামিয়েও বর্তমানে বুক ফুলিয়ে চলা ফেরা করে বেড়াচ্ছে।

৫ই আগস্ট আওয়ামী লীগে সরকারের পতনের পর গোপালগঞ্জের বহু সাধারণ মানুষ হামলা-মামলার ও জেল হাজত এড়াতে পারে নাই। কিন্তু এই মাসুদুর রহমান অবাদে ঘুরে বেড়াচ্ছে কিভাবে? কার হাত ধরে প্রকাশ্যে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে? এর খুঁটির জোর কোথায়?

সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন মনগড়া কথার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, সেই সাথে উপরোক্ত সকল বিষয়াদি নজরে এনে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
আকর্ষণ