• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

সারাদেশে পরিকল্পিত নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে পাইকগাছায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৬, ২০২৬, ৮:৪১ অপরাহ্ন / ৬১
সারাদেশে পরিকল্পিত নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে পাইকগাছায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ

মানছুর রহমান জাহিদ,, পাইকগাছা, খুলনাঃ সারাদেশে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অস্থিতিশীল ও নৈরাজ্য করার প্রতিবাদে জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ- সহযোগী সংগঠনের উদ্যোগে খুলনার পাইকগাছায় প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল ৫ টায় পাইকগাছা উপজেলা ও পৌরসভা বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত প্রতিবাদ মিছিলটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কপোতাক্ষ মার্কেট চত্বরে এসে শেষ হয়।

এরপর উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম এমদাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ।

এ সময় বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, আবুল হোসেন, তুষার কান্তি মন্ডল, সাজ্জাদ আহমেদ মানিক, ইউনুছ মোল্ল্যা, মেছের আলী সানা, উপজেলা যুবদলের আহবায়ক তোহিদুজ্জামন মুকুল, সদস্য সচিব ইমরান সরদার, ও ছাত্রদলের সাধারণ সম্পাদক সহ বিভিন্ন নেতৃবৃন্দ।