• ঢাকা
  • শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরের কুশাখালীতে মনোনয়ন দৌড়ে একধাপ এগিয়ে হাজী কাশেম


প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন / ৩০
লক্ষ্মীপুরের কুশাখালীতে মনোনয়ন দৌড়ে একধাপ এগিয়ে হাজী কাশেম

এ.কে আজাদ, লক্ষ্মীপুরঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার আওতাধীন ৯ নং কুশাখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। মাঠ জরিপ ও তৃণমূলের মতামতে সবচেয়ে এগিয়ে রয়েছেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও ৯ নং কুশাখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী আবুল কাশেম।

স্থানীয় সূত্রে জানা যায়, হাজী আবুল কাশেম দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত। দলের দুঃসময়ে তিনি নেতাকর্মীদের পাশে থেকে সাহস যুগিয়েছেন। এলাকায় একজন সৎ, নির্লোভ ও মানবিক মানুষ হিসেবে তার ব্যাপক পরিচিতি রয়েছে।

এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা, রাস্তাঘাট উন্নয়নসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তার অবদান রয়েছে। সাধারণ মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে থাকায় তিনি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।

তৃণমূল বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বলেন, “৯ নং কুশাখালী ইউনিয়নে বিএনপিকে আরো গতিশীল করতে এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয় নিশ্চিত করতে হাজী আবুল কাশেমের বিকল্প নেই। তিনি দল থেকে মনোনয়ন পেলে বিপুল ভোটে বিজয়ী হবেন।
এলাকার সচেতন মহল বলছেন,বর্তমানে নির্বাচনী হাওয়ায় পুরো কুশাখালী ইউনিয়ন জুড়ে হাজী আবুল কাশেমের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে এবং প্রত্যেকটি পাড়া-মহল্লা থেকে শুরু করে চায়ের স্টলগুলোয় ব্যাপক গুন্জন শুনা যাচ্ছে।

এ বিষয়ে হাজী আবুল কাশেম বলেন, আমি দীর্ঘদিন ধরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে রাজনীতি করে আসছি। দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে জনগণকে সাথে নিয়ে একটি আধুনিক, মাদক ও দুর্নীতিমুক্ত মডেল কুশাখালী ইউনিয়ন গড়ে তুলবো ইনশাআল্লাহ।