• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

বিআরটিসি বরিশাল বাস ডিপোর ভেতর নাশকতা পরিকল্পনার অভিযোগ : গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ কামনা 


প্রকাশের সময় : নভেম্বর ১৭, ২০২৬, ৯:১১ পূর্বাহ্ন / ৭
বিআরটিসি বরিশাল বাস ডিপোর ভেতর নাশকতা পরিকল্পনার অভিযোগ : গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ কামনা 

নিজস্ব প্রতিবেদক, বরিশালঃ বিআরটিসির বরিশাল বাস ডিপোর ভেতর নাশকতার পরিকল্পনার অভিযোগ উঠেছে ম‍্যানেজার জুলফিকার আলীর বিরুদ্ধে।

বিআরটিসির বরিশাল বাস ডিপোর ভেতর ম্যানেজারের রুমে বসে ম‍্যানেজার জুলফিকার আলী ডিসেম্বরের ১২ এবং ১৩, ১৪ তারিখ উপলক্ষে রাতে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা বিআরটিসির বরিশাল ডিপোর চালক রবিউল, মেজবার সাথে ঘন্টা ব‍্যাপি আলোচনা করেন শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ছেলে সেনিয়াবাত সাদিক আব্দুল্লার অনুসারীদের সাথে নিয়ে।

পতিত ফ্যাসিস্ট ও নিষিদ্ধ দলের নেতাদের সাথে কিসের এতো ঘনিষ্ঠতা। এ নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে। না কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছে সেই খবরে ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনা আকছেন।

ম‍্যনেজার জুলফিকার আলীর আওয়ামী লীগের সময় চাকুরী হয়। আওয়ামী লীগের দলীয় কোটায় আওয়ামী লীগের পরিবারের পরিচয়ে মন্ত্রীর সুপারিশ ক্রমে বিআরটিসিতে চাকুরী পায় বরিশাল ডিপোর ম‍্যানেজার জুলফিকার আলী।

ম‍্যানেজার জুলফিকার আলী বরিশালে কোন নাশকতার পরিকল্পনা করছেন কিনা সেটি ক্ষতিয়ে দেখতে হবে। প্রয়োজনে সেদিনের ভিডিও পরীক্ষা  করে দেখা যেতে পারে। এবং ম‍্যানেজারের মুঠো ফোন ও হোয়াটসঅ্যাপ নম্বরের কল রেকর্ড বা কলিন লিষ্ট বের করলেই আসল তথ্য বেড়িয়ে আসবে। যা গোয়েন্দা সংস্থার মাধ্যমে দ্রুত করা উচিত।

রবিউল, মেজবাহ, অন্যজনের নামে গাড়ি নিয়ে তারা নিজেরাই সেই গাড়ি গুলো পরিচালনা করে আসছে দীর্ঘদিন যাবত। অর্থাৎ আওয়ামী লীগের শাসন আমল থেকে ১৪ বছর বরিশাল ডিপোতে রয়েছেন তারা।

ম‍্যানেজার জুলফিকার আলী তাদের অনৈতিক ও অর্থনৈতিক সুবিধা দিয়ে নাশকতার সহযোগিতা করছেন বলে বরিশাল বিএনপির এক নেতার দাবী।

জুলফিকার যে আওয়ামী লীগের লোক তাহা তার চাকুরীর পুলিশ ভেরিফিকেশনেই সেই তথ্য রয়েছে। এ জন্য পদন্নোতি পেয়েছে। অথচ তিনি বগুড়ায় বাড়ি হওয়ার সুবাধে মাঝে মাঝে বিএনপি সাজেন তিনি। তা ছাড়াও তিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের আত্নীয় হিসাবে পরিচয় দিয়ে থাকেন।

বিআরটিসির বরিশাল ডিপোর ম্যানেজার জুলফিকার, রবিউল, মেজবা নিষিদ্ধ আওয়ামী লীগের যে সকল নেতারা পরিচয় গোপন করে রয়েছেন সেই সকল নেতাদের সাথে গোপন বৈঠকে বসতেই তারা তিন জন বিভিন্ন ভাবে কোন এক স্থানে গোপন বৈঠক করেন।

জুলফিকারের ফোনে বিআরটিসির কর্মকর্তা ( যুগ্ম সচিব ) ফোন করে কথা বললে রবিউল, মেজবাদের স্বার্থের পরিপন্থী হওয়ায় জুলফিকার তা বলে দেন রবিউল, মেজবার কাছে। তাহলে প্রশ্ন দ্বারায় নিষিদ্ধ আওয়ামী লীগের অনুসারীদের সাথে কিসের এত প্রেম। না কি দলীয় সহানুভূতি। তিনি এসে একজন বিএনপির একনিষ্ঠ কর্মী হাফিজ কে খুলনায় বদলি করে দিয়েছে।

বিআরটিসির পরিপত্র অনুযায়ী ডিপোর সাথে পাবলিক কাউন্টার দুই কিলোমিটার এর মধ্যে থাকা অবৈধ। অথচ সেটি দীর্ঘদিন যাবত অবৈধভাবে আওয়ামী লীগের দ্বারা পরিচালিত হচ্ছে। বতর্মানেও সেটি আওয়ামী লীগের নামেই আওয়ামী লীগের লোকজন দ্বারাই এ কাউন্টারটি পরিচালিত হচ্ছে।

সরেজমিনে খোঁজ খবর নিলে এবং কাগজপত্র চেক করলেই বের হয়ে যাবে তার বতর্মান মুখোশ অতীতের খোলস। কাউন্টার এবং তাদের বিরুদ্ধে তার পদক্ষেপ কই। দীর্ঘদিন চলেছে এ বিষয়ে যে কেউ মামলা করতে পারে দুদকে অভিযোগ দিতে পারে যে এবং সরাসরি বিআরটিসি পদক্ষেপ নিতে পারে। রাষ্ট্রের সম্পদ লুন্ঠন হওয়ার অপরাধে।

ম‍্যানেজার জুলফিকার আলীর চাকুরী হয়েছে আওয়ামী লীগের সুপারিশে। পদন্নোতি পেয়েছেন আওয়ামী লীগের সময়। তিনি আওয়ামী পরিবারের লোক। তিনি আবার আওয়ামী লীগের লোকের সাথে বতর্মানেও ছবি রয়েছে। অতিতের ছবি ও রয়েছে। বগুড়া বাড়ি হলেই বিএনপি হয়ে যায় না। তেমনি গোপালগঞ্জ বাড়ি হলেই আওয়ামী লীগ হয়ে যায় না এই উক্তিটি সত্যি ও  প্রমাণিত।

রাষ্টীয় প্রতিষ্ঠান বিআরটিসির একজন ম‍্যানেজার হয়ে এটা কি ঠিক হয়েছে তার। বিআরটিসির কর্মকর্তা ( যুগ্ম সচিব )। ফোন করেছে সেটি নিষিদ্ধ আওয়ামী লীগের অনুসারীদের কাছে বলে দিয়েছেন তিনি কি অপরাধ করেছেন কি না প্রশ্ন।

জুলফিকার বরিশাল যাওয়ার পরে বাহিরের গাড়ি বরিশাল ডিপোর নামে পরিচালিত করে যাহার নাম্বার (ঢাকা মেট্রো -ব ১২-২৫ ৩৪) গাড়িটি হুবহু বিআরটি সির রংয়ে সাজিয়ে ভোলা-চরফ‍্যাসন-বরিশাল-ঢাকা রুটে চালাচ্ছে।

এ ছাড়াও গাড়িটি নিষিদ্ধ আওয়ামী লীগের লোক দিয়ে চালায় জুলফিকার। এবং গাড়িটি রাখে বিআরটিসির বরিশাল ডিপোর ভিতরে। অনুসন্ধানী সাংবাদিকরা এই খবর যখনই পায় তখনই গাড়ির ছবি তুলে ঢাকা মতিঝিল বি আর টি সির হেড অফিসে যোগাযোগ করে জানাযায় এই গাড়ি বি আর টি সির নয়। তখন সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার কাছে সাংবাদিকরা জান্তে চাইলে তিনি বলেন আপনাদের খবর টি সত্য বাসটি বিষয়ে মামলা করা হবে।পরে মামলা হল বরিশাল এয়ারপোর্ট থানায়।বাসটি ঢাকায় আনা হল। জুলফিকারের বিরুদ্ধে কি কোন মামলা করা হলো।

বিআরটিসি কতৃক নিবন্ধন নয়। কি করে বিআরটিসির বরিশাল বাস ডিপোর মধ্যে ঢুকল। বরিশালে সম্ভবত লুটপাট চলছে এভাবেই। ম‍্যনেজারে বিরুদ্ধে কি এই ঘটনায় কোন ব‍্যবস্থা নিয়েছেন কি কতৃপক্ষ।

বরিশালের নথুল্লাবাদ এলাকার বিএনপির নেতা জসীম বলেন, আওয়ামী লীগের সময় সেনিয়াবাদ সাদেক আব্দুল্লাহর সাথে নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি করেছেন রবিউল, মেজবা তাদের সাথেই বতর্মান ম‍্যনেজারের উঠা বসা। সন্ধ্যার সময় গেট আটকানো থাকে বাহিরের কেউ প্রবেশ করতে পারে না কেহ। ম‍্যনেজার যাকে ভিতরে যাওয়ার নির্দেশ দেন তারাই ঢুকতে পারেন। ভিতরে বসে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারেন।কেননা তার আওয়ামী লীগের লোক জনের সাথেই তার সম্পার্ক বেশি। তাই আইন শৃঙ্খলা রক্ষা কারি বাহিনীর এ বিষয়ে ক্ষতিয়ে দেখতে হবে। ডিসেম্বরের ১২, ১৩,১৪ তারিখ রাতের ভিডিও চেক ও তার মুটো ফোন এবং মোবাইল নাম্বারের কল লিষ্ট চেক দিলেই বের হয়ে যাবে নাশকতার পরিকল্পনার প্রকৃত ঘটনা। প্রযোনে গ্রেফতার করে রাষ্ট্রের বিরুদ্ধে কি কি ষড়যন্ত্র করেছেন তাহা বের করতে হবে।

বরিশালে বিআরটিসির এক কর্মকর্তা বলেন, আওয়ামী লীগের সময় সেনিয়াবাদ সাদেক আব্দুল্লাহর সাথে নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি করেছেন রবিউল, মেজবা তাদের সাথেই বতর্মান ম‍্যনেজারের উঠা বসা এটা সঠিক।রবিউল, মেজবা ছাড়া কিছু বুঝতে চায় না ম‍্যনেজার। পটুয়াখালী জেলায় বি আর টি সির জন্য জমি দেখতে নিদের্শনা রয়েছে সেখানেও রবিউল, মেজবা দের সাথে নিয়ে গিয়েছিল। অথচ পটুয়াখালী জেলায় রবিউল,মেজবার বাড়ি না। পটুয়াখালী জেলার চালক রয়েছে তাদের না নিয়ে যায়নি ম‍্যনেজার। প্রায় সময়ই তার রুমে মিটিং হয় অনেক লোক জন থাকে সে সময় ও রবিউল, মেজবা থাকে ।

এ সকল বিষয়ে কথা বলতে বরিশাল বিআরটিসির ম‍্যানেজার জুলফিকার আলীর মুঠো ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।