

মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ ফসলের বীজ উৎপাদনে কৃতিত্বপূর্ণ অবদান রাখা খুলনার পাইকগাছা উপজেলার “বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের” সিনিয়র সহকারী পরিচালক মোঃ নাহিদুল ইসলামকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করেছেন বিএডিসি’ এর সম্মানিত চেয়ারম্যান।
জানা গেছে, ঢাকায় অনুষ্ঠিত বিএডিসি’র আয়োজিত বার্ষিক কর্মপরিকল্পনা সংক্রান্ত কর্মশালা -২০২৬’এ
বিভিন্ন ফসলের বীজ উৎপাদনে চ্যালেঞ্জ মোকাবেলায় ২০২৫-২৬ উৎপাদন বর্ষে বিভিন্ন ফসলের বীজ উৎপাদনে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় বিএডিসি’র সম্মানিত চেয়ারম্যান তাকে উক্ত সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করেন। এছাড়াও জানা গেছে, শতভাগ লক্ষমাত্রা অর্জনে বীজ উৎপাদন খামার বিভাগের ১’শ একর খামারের মধ্যে খুলনার পাইকগাছা বোয়ালিয়া বীজ উৎপাদন খামার বিএডিসি, ৩য় স্থান অর্জন করেছে। আর এ কৃতিত্ব অর্জনের স্বীকৃতি স্বরূপ বিএডিসি চেয়ারম্যানের নিকট থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন।
এদিকে এ কৃতিত্বের জন্য তিনি বিএডিসির চেয়ারম্যান, সদস্য পরিচালক (বীজ ও উদ্যান), মহাব্যবস্থাপক (বীজ) অতিরিক্ত মহাব্যবস্থাপক (খামার), যুগ্ম পরিচালক(খামার) বিএডিসি, দত্তনগর, ঝিনাইদাহ সহ পাইকগাছা বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের উপ-সহকারী পরিচালক, কর্মকর্তা ও কর্মচারী সহ সকল শ্রমিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
আপনার মতামত লিখুন :