• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

দুর্নীতির দায়ে কালিয়া বদলি হয়েও ফের ঘুষ বাণিজ্য নায়েব শর্মিষ্ঠা


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২৬, ৭:৫১ পূর্বাহ্ন / ৩৪
দুর্নীতির দায়ে কালিয়া বদলি হয়েও ফের ঘুষ বাণিজ্য নায়েব শর্মিষ্ঠা

নিজস্ব প্রতিবেদক, নড়াইলঃ দুর্নীতির দায়ে বহুল আলোচিত নায়েব শর্মিষ্ঠা সরকারকে শাস্তিমূলক বদলি কর হয়েছে কালিয়ার পহরডাঙ্গা ভূমি অফিসে।

কথায় আছে ‘ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে’। তেমনটাই ঘটেছে নায়েব শর্মিষ্ঠার ক্ষেত্রে। কালিয়ার পহরডাঙ্গা ভূমি অফিসে গিয়ে তৈরী করেছে ঘুষের সিন্ডিকেট। ভূমি অফিসে দালালদের নিয়ে করেছে গোপন বৈঠক। দালালদের আরও নির্দেশনা দিয়েছে ঝামেলাযুক্ত জমির মামলা ধরতে টাকার বিনিময়ে করে দিবেন সমাধান।

নায়েব শর্মিষ্ঠা সাতক্ষীরা থাকাকালীন ঘুষ সিন্ডিকেট নিয়ন্ত্রণ, বহু পুরুষের সাথে পরকীয়া প্রেমে আসক্ত হয়ে পড়ে। তার ঘুষ নেওয়ার ভিডিও ও বহু পুরুষের সাথে অবাধ মেলামেশার কল রেকর্ড, অন্তরঙ্গ মুহূর্তের ছবি ছড়িয়ে পড়লে বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে শাস্তিমূলক ভাবে তাকে বদলি করা হয়।

সরজমিনে অনুসন্ধানে জানা যায়, নায়েব শর্মিষ্ঠা সম্প্রতি কালিয়ার পহরডাঙ্গা ভূমি অফিসে যোগদান করেন। যোগদান শুরুতে ভূমি অফিসের স্টাফদের নিয়ে মিটিং করে পরিস্থিতি বুঝে নেন। পরবর্তীতে দালাল সিন্ডিকেটের সাথে যোগাযোগসহ সিন্ডিকেট শক্তিশালী করে তুলেছে।

তিনি নামজারি প্রতি ৩ হাজার থেকে ৭ হাজার, রিপোর্ট প্রদান ২ হাজার থেকে ৫ হাজার, খাজনা দাখিলা সর্বনিম্ন অফিসে দিতে হবে ১০০০ টাকা নেওয়ার নির্দেশনা দেন। নামজারি করতে গেলে অনলাইনে আবেদন করে শর্মিষ্ঠার ১ হাজার টাকা ঘুষের টাকা না দিলে ভুল দেখিয়ে সার্ভার থেকে বাতিল করে দেন। এমন ঘটনা ঘটেছে পহরডাঙ্গা ভূমি অফিসের অধীনস্ত কয়েকজন ব্যক্তির সাথে।

ভূমি সেবা নিতে আসা আজগার লস্কর বলেন, আমি নামজারির জন্য অনলাইনে আবেদন করে কাগজপত্র ভূমি অফিসে জমা দেই। কিন্তু সে জমি সার্ভার ভুল দেখিয়ে খারিজ কর হয়। পরবর্তীতে দালালদের মাধ্যমে আবেদন জমা দিলে নায়েব শর্মিষ্ঠা অনুমোদন দেন। এই মহিলা পাকা ঘুষখোর, ঘুষ ছাড়া কিছু বোঝে না। ঘুষ খেতে গিয়ে সাতক্ষীরা থেকে বদলি হয়ে এখন কালিয়াবাসীকে ভুলাতে এসেছে।

পহরডাঙ্গার বাসিন্দা হাসিবুর রহমান শেখ বলেন, নায়েব শর্মিষ্ঠা পহরডাঙ্গা এসে ঘুষ বাণিজ্য শুরু করেছে। সে ঘুষ ছাড়া কোন ফাইল সই করে না। আমরা ইতিমধ্যে কয়েকজন ভুক্তভোগীর বক্তব্য পেয়েছি। এই নায়েব শর্মিষ্ঠা ঘুষ ও পরকীয়া প্রেমের দায়ে সাতক্ষীরা থেকে শাস্তিমূলক বদলি হয়ে এসেছে পহরডাঙ্গাতে। সে একটি কাজ শুরু করেছে পহরডাঙ্গা ভূমি অফিসে এসেও। আমরা তার শাস্তি দাবি করি।

 

কালিয়া নাগরিক নেতা অ্যাড. আব্দুর রহমান বলেন, নায়েব শর্মিষ্ঠা সরকারের বিরুদ্ধে আমরা জেনেছি সে একজন মহাদুর্নীতিবাজ একই সাথে চরিত্রহীন। সে সাতক্ষীরার থাকতে দেশের শীর্ষ গণমাধ্যমে তার ঘুষ খাওয়ার বিষয় সংবাদ পরিবেশন হয়েছে তাছাড়া একাধিক পরকীয়া প্রেমের কল রেকর্ড অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাইরাল হয়েছে।

তিনি আরও সে কালিয়া পহরডাঙ্গা এসেও দালালদের মাধ্যমে ঘুষের সিন্ডিকেট তৈরি করে চলছে। আমরা চাই নায়েব শর্মিষ্ঠার মত ঘুষখোরদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হোক না হলে কালিয়ার পহরডাঙ্গা মানুষ ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে আইন হাতে তুলে নেবে।

এ ব্যাপারে নায়েব শর্মিষ্ঠা সাথে কয়েকদফা যোগাযোগ করা হলেও তার কোন বক্তব্য বা মন্তব্য পাওয়া যায়নি।