• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

টুঙ্গিপাড়ায় চাকা পাংচার হয়ে আইল্যান্ডে উঠল দোলা পরিবহনের বাস


প্রকাশের সময় : অক্টোবর ৯, ২০২৬, ১:২৩ অপরাহ্ন / ২৯
টুঙ্গিপাড়ায় চাকা পাংচার হয়ে আইল্যান্ডে উঠল দোলা পরিবহনের বাস

নিজস্ব প্রতিবেদক, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চলন্ত অবস্থায় চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের আইল্যান্ডের ওপর উঠে গেছে ঢাকাগামী দোলা পরিবহনের একটি বাস। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৯টা ২৫ মিনিটের দিকে উপজেলার মল্লিকের মাঠ এলাকায় গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি। বাসেরও উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনাকবলিত বাসটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ব-১২-৪১২০। বাসটি ঢাকার উদ্দেশে যাচ্ছিল। পথে মল্লিকের মাঠ এলাকায় চলন্ত অবস্থায় বাসটির একটি চাকা পাংচার হয়ে যায়। এতে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এটি সড়কের পাশের আইল্যান্ডের ওপর উঠে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে টুঙ্গিপাড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো যাত্রী বা অন্য কোনো যানবাহনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।

টুঙ্গিপাড়া থানা পুলিশ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। বর্তমানে ঘটনাস্থল ও আশপাশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পাশাপাশি সড়কে যান চলাচলও স্বাভাবিক হয়েছে।