

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জে সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী বৃদ্ধির লক্ষ্যে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, গোপালগঞ্জে ইসলামিক ফাউন্ডেশন, গোপালগঞ্জ-এর আয়োজনে “সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী বৃদ্ধির লক্ষ্যে উদ্বুদ্ধকরণ সভা” অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (উপসচিব) মোঃ আরিফ-উজ-জামান।
গোপালগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আবু ওবায়দা মোহাম্মদ মাস-উ-দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ ইমাম প্রশিক্ষণ কেন্দ্রের উপ-পরিচালক মুহাম্মদ আবুল কালাম আজাদ ও সিনিয়র প্রোগ্রাম অফিসার আশরাফুল ইসলাম।
বক্তরা – হজ ব্যবস্থাপনায় সরকারি উদ্যোগের বিভিন্ন সুবিধা, স্বচ্ছতা ও সেবার মান সম্পর্কে আলোকপাত করেন এবং ধর্মীয় অনুশাসন পালনের পাশাপাশি সচেতন ও সুশৃঙ্খলভাবে হজ কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান।
উদ্বুদ্ধকরণ সভায় সরকারি ব্যবস্থাপনায় হজ পালন সংক্রান্তে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং সংশ্লিষ্টদের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
আপনার মতামত লিখুন :