• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

গাজীপুরের সাংবাদিক তুহিনের প্রকাশ্য ও আড়ালের খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে চরভদ্রাসন উপজেলায় মানববন্ধন


প্রকাশের সময় : অগাস্ট ১১, ২০২৫, ২:২৯ অপরাহ্ন / ৬৮৭
গাজীপুরের সাংবাদিক তুহিনের প্রকাশ্য ও আড়ালের খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে চরভদ্রাসন উপজেলায় মানববন্ধন

এম এম সাইফুর রহমান, চরভদ্রাসন, ফরিদপুরঃ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যার প্রতিবাদে বিচার চেয়ে মানববন্ধন করেছে চরভদ্রাসন উপজেলার কর্মরত সকল সাংবাদিক বৃন্দ।

সোমবার (১১ আগস্ট) বেলা ১১ টায় উপজেলা চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে চরভদ্রাসন উপজেলার সকল সাংবাদিগণ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, একের পর এক সাংবাদিক হত্যার ঘটনায় দোষীদের বিচার না হওয়ায় দেশে দণ্ডমুক্তির সংস্কৃতি প্রতিষ্ঠা পেয়েছে। তুহিন হত্যার মতো নৃশংস ঘটনা প্রমাণ করে, দেশে গণমাধ্যমের স্বাধীনতা হুমকির মুখে।

চরভদ্রাসন উপজেলা চত্ত্বরর সামনে এই মানব বন্ধনের আয়োজন করেন চরভদ্রাসন উপজেলার সাংবাদিক সমাজ।

এ সময় বক্তব্য প্রদান করেন চরভদ্রাসন উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি মেজবাহ উদ্দিন বলেন, গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে যে সকল সন্ত্রাসীরা হত্যা করেছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দড়িতে ঝোলানোর দাবি জানান।

তিনি আরো বলেন, এই হত্যাকাণ্ডের পেছনের গডফাদারদের শনাক্ত করে আইনের কাঠগড়ায় এনে বিচারের মুখোমুখি করা হোক।

চরভদ্রাসন উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সমকালের উপজেলা প্রতিনিধি আবুল কালাম বলেন, সারা দেশে সাংবাদিক নির্যাতন, হত্যা, হামলা, মামলা দিন দিন বেড়েই চলেছে। গত বৃহস্পতিবার ৭ আগস্ট রাত আনুমানিক ৮ টায় পেশাগত দায়িত্ব পালনের সময় গাজীপুরে সন্ত্রাসীরা নির্মমভাবে কুপিয়ে হত্যা করে প্রতিদিনের কাগজের প্রতিনিধি সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে সেই সাথে কুপিয়ে গুরুতর আহত করেন সাংবাদিক আনোয়ার হোসেনকে। সত্য প্রকাশে যে দেশে হত্যা হয়, সে দেশের আইন-শৃংখলা সরকারের নিয়ন্ত্রণে বাইরে চলে গেছে বলে আমরা মনে করি। তিনি তুহিনের হত্যাকারীদের মুখোশ খোলা সহ খুনিদের দ্রুত ফাঁসীর দাবি জানান।

এ সময় আরও বক্তব্য রাখেন চরভদ্রাসন উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও যায়যায় দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি আব্দুর সবুর মোল্যা কাজল বলেন এক জন সাংবাদিকের কাজ হচ্ছে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ করা। আর সে সংবাদ সংগ্রহে হতে হচ্ছে হত্যা, নির্যাতন, হামলা-মামলা। তাই বাংলাদেশের সকল সাংবাদিকদের এক কাঠামোতে আসার আহবান করেন। এবং বর্তমান সরকারের কাছে সাংবাদিকদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা সহ সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার দাবি করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন চরভদ্রাসন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিয়াকত আলী লাভলু সাংবাদিক এম,এম, সাইফুর রহমান, সাংবাদিক আসলাম বেপারী, সাংবাদিক আহাম্মদ আল ইভান, সাংবাদিক সাজ্জাদ হোসেন সাজু।