• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

শ্রীপুরে বিভিন্ন সরকারি জলাশয়ে পোনামাছ অবমুক্ত


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৪, ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন / ৩৮
শ্রীপুরে বিভিন্ন সরকারি জলাশয়ে পোনামাছ অবমুক্ত

নিজস্ব প্রতিবেদক, মাগুরাঃ মাগুরার শ্রীপুরে বিভিন্ন সরকারি প্রাতিষ্ঠানিক জলাশয়ে আনুষ্ঠানিকভাবে পোনামাছ অবমুক্ত করা হয়েছে।

উপজেলা মৎস্য দপ্তরের ব্যবস্থাপনায় ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এসব পোনামাছ অবমুক্ত করা হয়।

​উপজেলার মোট ৭টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে রুই, কাতলা ও মৃগেলসহ সর্বমোট ৩৩৩ কেজি মাছের পোনা ছাড়া হয়েছে। নির্ধারিত জলাশয়গুলোর মধ্যে রয়েছে—বরিশাট আশ্রয়ণ প্রকল্পের পুকুর, হরিন্দি আশ্রয়ণ প্রকল্পের পুকুর, সাচিলাপুর আশ্রয়ণ প্রকল্পের পুকুর, খামারপাড়া সরকারি পুকুর, গয়েশপুর ইউনিয়ন পরিষদ পুকুর, কাদিরপাড়া ইউনিয়ন পরিষদ পুকুর এবং কুমার নদ।

পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা জেলা মৎস্য কর্মকর্তা সাধন চন্দ্র সরকার, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম, মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খানের প্রতিনিধি ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক চৌধুরী রেজাউল হক মিন্টু এবং উপজেলা মৎস্য কর্মকর্তা এ. কে. এম. তৌহিদুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে ১ নম্বর গয়েশপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাসিনা বেগমসহ স্থানীয় বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।