

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ রাঙ্গামাটি শহরকে মাদকমুক্ত করতে জেলা পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) শহরের শান্তিনগরসহ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪ জন মাদকসেবীকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর সার্বিক নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীনের প্রত্যক্ষ নেতৃত্বে একটি আভিযানিক টিম শান্তিনগর এলাকাসহ শহরের বিভিন্ন সন্দেহভাজন পয়েন্টে এই বিশেষ তল্লাশি চালায়।
অভিযানে গ্রেফতার হওয়া মাদকসেবীরা হলেন।আবু বক্কর সিদ্দিক (৩০), পিতা- জুলহাস, হ্যাপির মোড়, রাঙ্গামাটি, মোঃ হেফাজ উদ্দিন (২৮), পিতা- মৃত আবুল খালেক, শান্তিনগর, রাঙ্গামাটি, মোঃ নুর উন নবী (২৯), পিতা- মৃত ফয়েজ আহমদ, সাং- চাইল্লাতলী, লংগদু, রাঙ্গামাটি, মোঃ সোহেল রানা (৩০), পিতা- মৃত কাইয়ুম আলী, সাং- মোহাম্মদপুর, ০৭নং ওয়ার্ড, রাঙ্গামাটি পৌরসভা।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীন সংবাদমাধ্যমকে জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও বলেন, রাঙ্গামাটি শহরকে অপরাধমুক্ত রাখতে পুলিশের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে। মাদকের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
পাহাড়ের এই পর্যটন নগরীকে মাদকমুক্ত রাখতে পুলিশের এমন তৎপরতায় স্থানীয় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।
আপনার মতামত লিখুন :