• ঢাকা
  • বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

যশোর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি মদসহ ১৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ


প্রকাশের সময় : নভেম্বর ১৭, ২০২৬, ৭:৪৬ অপরাহ্ন / ৮
যশোর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি মদসহ ১৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

আজিজুল ইসলাম, যশোরঃ যশোর সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৪৭ হাজার ৮০০ টাকা।

মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ বেনাপোল আইসিপি টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ৬২ বোতল বিদেশি মদ, ভারতীয় ১০৩টি শাড়ি, ৯টি কম্বল, ৮টি চাদর, ৫ কেজি জিরা, ৪৬ প্যাকেট ফুচকা, ১৩ দশমিক ৫ কেজি কিসমিস, ৭ প্যাকেট সোনপাপড়ি, ৪৯৮টি চকলেট, ১ কেজি আমসত্ত্ব এবং ৮২৮টি কসমেটিকস সামগ্রী।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য পাচার প্রতিরোধে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।