• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

ফরিদপুরের চরভদ্রাসনে ১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ১১ হাজার টাকা


প্রকাশের সময় : অক্টোবর ৯, ২০২৬, ৭:৫৫ অপরাহ্ন / ৪৮
ফরিদপুরের চরভদ্রাসনে ১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ১১ হাজার টাকা

এম, এম, সাইফুর রহমান, চরভদ্রাসন, ফরিদপুরঃ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরের উত্তর আলমনগর গ্রামের হেলিপ্যাড এলাকায় অভিযান চালিয়ে কামাল মোল্যা (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১১ হাজার ৪৩০ টাকা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার ( ৮ অক্টোবর ) সন্ধ্যায় চরভদ্রাসন থানা অফিসার ইনচার্জ সফর আলীর নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) গোলাম হোসেন খান, সহকারী উপপরিদর্শক ( এএসআই ) কাজী সাইফুদ্দিন এবং কনস্টেবল নরেশ চন্দ্র বিশ্বাস ও নাইমুল ইসলাম অভিযান চালান। এ সময় হেলিপ্যাড এলাকার কামাল মোল্যার বাড়ির সামনের পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১১ হাজার ৪৩০ টাকা উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তার কামাল মোল্যা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে চরভদ্রাসন থানায় আরও তিনটি মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট মামলায় ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।

চরভদ্রাসন থানা অফিসার ইনচার্জ সফর আলী বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে কোনো ছাড় নেই। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এলাকায় মাদক কারবারের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা পুলিশ।