

শামীম আহমেদ, পাবনাঃ পাবনা স্বেচ্ছাসেবী সংগঠন এর উদ্যোগে ৩০ জন শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে গত ১৪ ডিসেম্বর। পাবনা জেলার সুজানগর উপজেলার নুরুদ্দীনপুর আল-হীরা-ইসলামীয়া মাদ্রাসা নাজিরগঞ্জ, খলিলপুর,চর খলিলপুর, কালিকা পুর, নওয়াগ্রাম,,ঘণশ্যামপুর,দুড়িয়া গ্রামের প্রত্যন্ত অঞ্চলের দুস্থ অসহায় ৩০ জন মানুষ ও শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
পাবনা স্বেচ্ছাসেবী সংগঠনের সম্মানিত সভাপতি প্রভাষক জিয়াউর রহমান ও পাবনা স্বেচ্ছাসেবী সংগঠন এর প্রতিষ্ঠাতা পরিচালক বলেন, শহর বন্দরে আমরা অনেকেই দেখি শীতার্তদের পাশে এগিয়ে আসেন,বিভিন্ন সামাজিক সংগঠন ও ধনাঢ্য ব্যক্তিগন।কিন্তু প্রত্যান্ত অঞ্চলের অসহায় মানুষগুলো প্রচন্ড শীতে খুব কষ্টে দিন কাটালেও তাঁদের পাশে দাড়ানোর মতো লোক খুঁজে পাওয়া দূরুহ হয়ে পড়ে।তাই আমাদের ২০২৪ সালে প্রতিষ্ঠিত পাবনা স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে চেষ্টা করেছি সেই প্রত্যান্ত অঞ্চলের অসহায় দুস্থ শীর্তাদের মাঝে একটু উষ্মতার রেশ ছড়িয়ে দিতে।আশা করি আমাদের এই কাজের অগ্রগতি দেখে অনেকেই এগিয়ে আসবেন।
পাবনা স্বেচ্ছাসেবী সংগঠন এর সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন বলেন,এছাড়াও আমরা প্রতিনিয়ত সারা বাংলাদেশে আমাদের সংগঠনের সদস্যদের মাধ্যমে বিনামূল্যে রক্তদানের কার্যক্রম,ফ্রি ব্লাড ক্যাম্পেইন এর কাজ নিয়মিত পরিচালনা করে থাকি।এছাড়াও অনান্য উৎসবে অসহায় দুস্থ মানুষের পাশে গিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করার কার্যক্রম নিয়মিত চালু রেখেছি।এবং ভবিষ্যতেও আমাদের এই কাজের অগ্রগতি নিয়মিত চালু থাকবে বলে দৃঢ় প্রতিঙ্গাবদ্ধ।
পাবনা স্বেচ্ছাসেবী সংগঠনের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ শরিফুল ইসলাম বলেন রক্তদাতাদের কোনো বড় পুরস্কার বা পদক দেয়া হবে না। কিন্তু অন্যের উপকার করায় তারা যে মানসিক সন্তুষ্টি অর্জন করেন, এটা অনেক বড় পুরস্কার পেয়েও অর্জন করা সম্ভব নয়। কারণ রক্তদাতারা একজন মুমূর্ষুকে বাঁচাতে নিজের শরীরের অংশ দান করেন, যা পয়সা দিয়ে কেনা যায় না। এ দানের মূল্য কখনো কেউ দিতে পারবে না। এটার মূল্য একমাত্র সৃষ্টিকর্তাই দিতে পারেন। আমার বিশ্বাস, সৃষ্টিকর্তা রক্তদাতাদের মূল্য যথাসময়ে যথাস্থানেই দেবেন।
কম্বল বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন পাবনা স্বেচ্ছাসেবী সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ জীবন শেখ উপ ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ হৃদয় হাসান। তথ্য ও প্রচার সম্পাদক মোঃসাব্বির বিশ্বাস
আপনার মতামত লিখুন :