• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

জাতীয় সাংবাদিক সংস্থা’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়


প্রকাশের সময় : এপ্রিল ২৪, ২০২২, ১১:৩৯ অপরাহ্ন / ৩২৬
জাতীয় সাংবাদিক সংস্থা’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়

নিজস্ব প্রতিবেদকঃ মাহে রমজান উপলক্ষে গতকাল ২২ ই এপ্রিল ২০২২ সন্ধায় বাংলাদেশ প্রেস কাউন্সিল হল রুমে জাতীয় সাংবাদিক সংস্থা’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্তি অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন সংস্থার সম্মানিত চেয়ারম্যান লায়ন নুর ইসলাম,সিনিয়র ভাইস চেয়ারম্যান মোঃ আবুল বাশার মজুমদার, মহাসচিব মোঃ ফারুক হোসেন, অপরাধ বিচিত্রা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস এম মোরশেদ, দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক: মো: নূর হাকিম, অর্থ সম্পাদক হেলাল উদ্দিন হিলু,যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল সরকার,ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা শেখ আজীমুদ্দিন,পর্যটন বিষয়ক সম্পাদক একেএম নাছির উদ্দীন,ঢাকা জেলা সাধারণ সম্পাদক সুমন হাওলাদার সহ সংস্থার অন্যান্য নেতৃবৃন্দগন। জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান লায়ন নুর ইসলাম এর নির্দেশ মোতাবেক সংস্থার পক্ষ থেকে ইফতার মাহফিল সম্পন্ন করেন।

ইফতারের পূর্বে মাহে রমজানের গুরুত্ব নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়। একই সময়ে বিশ্বের শান্তি কামনা এবং সকলের দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এসময় আমন্ত্রিত অতিথিসহ আশে পাশের রোজাদারগণ ইফতার ও দোয়া মাহফিলের শরীক হন।