• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

জাতীয় শিক্ষক দিবস ২০২৬ উৎযাপন উপলক্ষে র্র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : অক্টোবর ৫, ২০২৬, ৯:৪৭ অপরাহ্ন / ১৮
জাতীয় শিক্ষক দিবস ২০২৬ উৎযাপন উপলক্ষে র্র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

এম, এম, সাইফুর রহমান, চরভদ্রাসন, ফরিদপুরঃ ফরিদপুরের চরভদ্রাসনে জাতীয় শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে র্র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ( ৫ অক্টোবর ) সকাল ১০ ঘটিকায় উপজেলা চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র্র্যালী বের করা হয়। উক্ত র্র্যালীটি চরভদ্রাসন উপজেলা চত্ত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা মিনি কনফারেন্স হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমান এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভ।

এসময় উপস্থিত ছিলেন চরভদ্রাসন সরকারি কলেজের অধ্যক্ষ চন্দ্র মোহন হালদার, অফিসার ইনচার্জ সফর আলী, কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার মাকসুদুর রহমান, একাডেমিক সুপারভাইজার ইয়াহিয়া, প্রাথমিক শিক্ষা অফিসার আজিজুর রহমান, মাধ্যমিক প্রধান শিক্ষক জাহিদুর রহমান, নজরুল ইসলাম, শামসুদ্দিন আহমেদ, বিষ্ণুপদ সরকার, প্রাথমিক প্রধান শিক্ষক শিরিন সুলতানা, বেলায়েত হোসেন, সাংবাদিক সাইফুর রহমান, লিয়াকত আলী, আব্দুস সালাম, মোস্তফা কামাল সহ প্রমূখ।

বক্তারা বলেন, একটি দেশের শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষকদের যথাযথ মর্যাদা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করা গেলে শিক্ষার গুণগত মান আরও উন্নত হবে। পরিবর্তিত সময়ের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে শিক্ষকদের প্রযুক্তিনির্ভর ও আধুনিক শিক্ষাদানে আরও দক্ষ করে তোলার উপরও গুরুত্বারোপ করেন তারা।