

কে এম শফিকুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জে নবাগত পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, সদ্য সাবেক পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ বিপিএম সেবা এর নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করেছেন। সোমবার (১৬ নভেম্বর) রাতে গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে দায়িত্ব হস্তান্তরের এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দায়িত্ব হস্তান্তরের পর গোপালগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ঢাকা রেঞ্জের ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ূন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু, সহকারী পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) উপস্থিত ছিলেন।
পরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে স্বল্প পরিসরে নবাগত পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়া হয় এবং সদ্য সাবেক পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ বিপিএম -সেবা কে ফুলেল শুভেচ্ছা দিয়ে বিদায় জানানো হয়।
এর আগে সোমবার রাতে গোপালগঞ্জের নবাগত জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে সেখানে তাকে সদ্য সাবেক পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ বিপিএম -সেবা সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
উল্লেখ্য, সফলভাবে দায়িত্ব পালন শেষে শ্রদ্ধা আর ভালোবাসায় বিদায় নিলেন গোপালগঞ্জের সদ্য সাবেক পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ বিপিএম -সেবা। তিনি ফেনী জেলায় পুলিশ সুপার পদে নিযুক্ত হয়েছেন আর ফেনী জেলার সদ্য সাবেক পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার গোপালগঞ্জে পুলিশ সুপার পদে নিযুক্ত হলেন।
আপনার মতামত লিখুন :