

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ কাশিয়ানীতে কামরুজ্জামান ওরফে (জামাল মোল্লা) নামের এক বিএনপি নেতা সহ দুই কথিত সাংবাদিকের নামে চাঁদাবাজি মামলা করেছে ইয়ার আলী নামে এক ভুক্তভোগী যুবক। মামলা নম্বর কাশিয়ানী সিআর-৮৬৩/২৬, তারিখ-২২/১১/২০২৬ ইং। ইয়ার আলী পারুলিয়া ইউনিয়নের তিতা গ্ৰামের খোকন শেখের ছেলে।
রবিবার (২৩ নভেম্বর) কাশিয়ানী আমলী আদালতে মামলাটি দায়ের করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গোপালগঞ্জ কে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার বর্ণনা থেকে জানা যায়, মামলার বাদীর সাথে প্রতিবেশী সোহরাব ফকিরের সাথে অর্থনৈতিক লেনদেন নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের সালিশের মাধ্যমে সাজাইল বাজারে বসে মিমাংসা হয়। ওই ঘটনাটিকে পুঁজি করে গত ১৬ নভেম্বর সন্ধায় সারুলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ওরফে জামাল মোল্লা, কাশিয়ানীর কথিত সাংবাদিক আশরাফুজ্জামান ও ইমরান হোসেন সহ অজ্ঞাত ৭/ ৮ জন স্থানীয় সাজাইল বাজারের ইসলামী ব্যাংক এর এজেন্ট ব্যাংকিং এর সামনে মব সৃষ্টি করে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। এসময় তাদের চাহিদা পূরণ না করলে রাজনৈতিক মামলায় নাম ঢুকিয়ে দেওয়ারও ভয়ভীতি দেখান। একপর্যায়ে তারা টাকা দিতে দুই দিনের সময় বেঁধে দেন।
মামলায় বাদী ইয়ার আলী আরো উল্লেখ করেন যে,
মব সৃষ্টি করার পরদিন মঙ্গলবার ১৭ নভেম্বর সাজাইল বাজার ব্যাংক থেকে জরুরি প্রয়োজনে ১লক্ষ টাকা উত্তোলন করে বাড়ি ফেরার সময় বাহার ব্রিজের পশ্চিম পাশ থেকে আসামিরা সিনিয়ে নেয়। এসময় তাকে চাকু দেখিয়েও ভয় ভীতি দেখানো হয়।
এবিষয়ে সাজাইল বাজার ও তিতা গ্ৰাম সরেজমিন পরিদর্শন করে ঘটনার আংশিক সত্যতা পেয়েছে আমাদের প্রতিবেদক। তিতা গ্ৰামের ২০ এর অধিক এলাকাবাসী সাংবাদিকদের জানান,পারুলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ওরফে জামাল মোল্লা একজন ধান্দাবাজ লোক। সে কোন কর্ম করে না, বিএনপি ক্ষমতায় আসার পর দলের নাম ভাঙ্গিয়ে এলাকার বিপদগ্রস্ত, দুর্বল ও নিরিহ মানুষেদের ফাঁদে ফেলে উৎকোচ আদায় করে। তার মূল পেশাই চাঁদাবাজি ও ধান্দাবাজি করা।
নাম প্রকাশে অনিচ্ছুক সাজাইল বাজারের একাধিক ব্যক্তি ও কাশিয়ানীর উপজেলার বেশ কয়েকজন গনমাধ্যম কর্মী সাংবাদিকদের বলেন, আশরাফুজ্জামান ও ইমরান হোসেন মূল ধারার কোন সাংবাদিক নয়। তারা কার্ডধারী কথিত সাংবাদিক। কাশিয়ানীর বিভিন্ন এলাকায় ঘুরে ফিরে সাধারণ মানুষদের নিউজ করার ভয় দেখিয়ে বিভিন্ন ভাবে ফাঁদে ফেলে টাকা-পয়সা হাতিয়ে নেয়। এছাড়াও গ্ৰামে গ্ৰামে ঘুরে বালু তোলা আত্মঘাতী বলগ্রেট ( ড্রেজার মেশিন )ও মাটিকাটা ভেকু মেশিন থেকে টাকা আদায় করে। এই ধরনের কথিত সাংবাদিকদের জন্য মূল ধরার সাংবাদিকদের ব্যাপক বদনাম হচ্ছে।
এ বিষয়ে বিএনপি নেতা কামরুজ্জামান ওরফে জামাল মোল্লা,কাশিয়ানীর সাংবাদিক আশরাফুজ্জামান ও ইমরান হোসেন তাঁদের বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ অস্বীকার করেন। পাশাপাশি কাশিয়ানী আমলী আদলতে হওয়া চাঁদাবাজি মামলা মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন তারা।
আপনার মতামত লিখুন :