

বিশেষ প্রতিবেদক, গোপালগঞ্জঃ গোপালগঞ্জ সদর উপজেলার ১৩নং নিজড়া ইউনিয়নের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে।

গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও নিজড়া ইউনিয়নের বাসিন্দা সৌদী প্রবাসী মো.ছানোয়ার হোসেন মোল্লা মিলন কার্ক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পদ ছেড়ে নেতাকমীদের নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন।
তিনি এখন নিজড়া ইনিয়নের বিএনপির কান্ডারী বলে এলাকায় আলোচনা হচ্ছে। বিষযটি বিভিন সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়েছে।
বিষয়টি এখন টক অব দ্যা গোপালগঞ্জে পরিণত হয়েছে। পর্বে আওয়ামী লীগের ব্যানারে নিজড়া ইউনিয়ন পরিষদ নিবাচনে চেয়ারম্যান পদের প্রার্থী হওয়ার চেষ্টা করেছিলেন, সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবতনের পর তিনি তার বেশ কিছু অনুসারী ও সমর্থকসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দেন। তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সদর উপজেলা শাখার কোষাধ্যক্ষ ছিলেন।
নিজড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো.নজরুল ইসলাম মিনা শুক্রবার (২৩ অক্টোবর) রাতে মোবাইল ফোনে বলেন, আসন আগামী ইউনিয়ন পরিষদ নিবাচনে তিনি নিজেই পাথী হতে চেয়েছিলেন কিন্তু শারিরীক সমস্যার কারনে তিনি নির্বাচন করবেন না। সভাপতি নিজড়া ইউনিয়নের জাঙ্গাল বাজার এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে বেশ কিছু নেতাকমীকে সাথে নিয়ে বিএনপিতে যোগ দেন মো.ছানোয়ার হোসেন মোল্লা।
ওই অনষ্ঠানের প্রধান অতিথি গোপালগঞ্জ-২ আসনের বিএনপির সংসদ সদস্য ডা. কে এম বাবরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিক ভাবে বিএনপিতে যোগদান করেন।দলীয় ভাবে সিদ্ধান্ত হয়েছে আগামী নির্বাচনে মো.ছানোয়ার হোসেন মোল্লাই বিএনপি সমথিত প্রার্থী হিসেবে নিজড়া ইউনিয়নে নির্বাচন করবেন।
একারনে তৃনমল নেতা-কমীদের মধ্যে কোনো ধরনের বিভেদ হবে না বলেও তিনি জানান।
আওয়ামী লীগ প্রভাবিত এলাকা গোপালগঞ্জের স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ছানোয়ার হোসেন মোল্লার এই রূপান্তর ও রাজনৈতিক অবস্থান পরিবর্তনের ফলে নিজড়া ইউনিয়নসহ সদর উপজেলার সার্বিক স্থানীয় রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি হবে। এছাড়া তৃনমুল বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিতে পারে।
মো.ছানোয়ার হোসেন মোল্লা বর্তমানে প্রবাসে থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
আপনার মতামত লিখুন :