• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

গোপালগঞ্জের নানামুখী সমস্যা সমাধানের জন্য গণতান্ত্রিক ঐক্যের আহ্বায়কের সংবাদ সম্মেলন


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৬, ২০২৬, ৬:১৯ অপরাহ্ন / ৫০
গোপালগঞ্জের নানামুখী সমস্যা সমাধানের জন্য গণতান্ত্রিক ঐক্যের আহ্বায়কের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ গোপালগঞ্জ জেলার স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে সংবাদ সম্মেলন করেছেন গণতান্ত্রিক ঐক্যের আহবায়ক রফিকুল ইসলাম।

শনিবার বিকালে গোপালগঞ্জ শহরের বিসিক সংলগ্ন একটি অফিসে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় গণতান্ত্রিক ঐক্য দলের আহবায়ক রফিকুল ইসলাম বলেন,পদ্মা সেতুর মাধ্যমে মহানগরের সাথে দ্রুততম সময়ে যোগাযোগ করা গেলেও আজও গোপালগঞ্জবাসী অবহেলিত রয়েছে।

গোপালগঞ্জের উন্নয়নের তিনি বলেন, গোপালগঞ্জের সাথে ঢাকার যোগাযোগ সহজ হলেও এখানে এখনও গড়ে ওঠেনি আধুনিক কোন শিল্প কল কারখানা সরকারি উদ্যোগে গড়ে ওঠা বেসিক শিল্প নগরীর প্লট গুলোতে গড়ে ওঠেনি একটিও শিল্প কারখানা,ফলে গোপালগঞ্জ বাসির কর্মসংস্থানের তেমন কোন ও সুযোগ হয়ে ওঠেনি। গোপালগঞ্জে একটি আধুনিক সদর হসপিটাল এবং মেডিকেল কলেজ থাকলেও সেখানে রয়েছে চিকিৎসকের স্বল্পতা ইন্টার্ন চিকিৎসক নির্ভর হয়ে পড়েছে চিকিৎসা ব্যবস্থা। ফলে বড় কোন ঘটনা ঘটলে তাদের রেফার্ড করা হচ্ছে ঢাকা অথবা খুলনায়। কিন্তু এখানে চিকিৎসা দেওয়া সম্ভব হলেও দায় এড়ানোর জন্য তাদের রেফার্ড করা হচ্ছে অহরহ।পদ্মা সেতু থেকে নেমে আসা রাস্তা গোপালগঞ্জে এসে প্রসস্থ না হওয়ায় কাশিয়ানী এবং মুকসুদপুর এলাকায় প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা ফলে আহত এবং আহত নিহত হচ্ছে অনেক লোকজন।বিশেষ করে কোটালীপাড়া এবং টুঙ্গিপাড়া উপজেলা বিল এবং হাওর এলাকা হওয়ায় এখানে মানুষের অবস্থা আরো করুন বলেও তিনি উল্লেখ করেন।এছাড়াও অধিকাংশ তরুন মাদকাসক্ত হয়ে পড়ছে যেটা বেশ চিন্তার তবে প্রশাসন এ বিষয়ে অনেক সচেতন।

সরকারি পরিকল্পনার মাধ্যমে হাওর বিলের উন্নয়ন করে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের প্রচেষ্টা নেওয়া মন্তব্য করেন তিনি। গোপালগঞ্জে এছাড়াও আরো বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে স্থানীয় প্রশাসন এবং সরকারের হস্তক্ষেপে উপরোক্ত সমস্যাগুলো সমাধান করার আহ্বান জানান তিনি।