• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

খুলনা ডুমুরিয়া উপজেলার পানি বন্দী মানুষের মাঝে ত্রাণ বিতরন


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৮, ২০২৬, ৬:৪৪ অপরাহ্ন / ৫২
খুলনা ডুমুরিয়া উপজেলার পানি বন্দী মানুষের মাঝে ত্রাণ বিতরন

জিএম হযরত আলীর, ডুমুরিয়া, খুলনাঃ বটিয়াঘাটা এবং শৈলমারি নদী দীর্ঘ বছর ধরে ভরাট হয়ে পড়ে আছে অত্র অঞ্চলের জনপ্রতিনিধিগণ তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন এই এক খাল খনণের বিষয় নিয়ে বাজেট রেডি হয়েছে আমরা খাল খনন করব বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি আজও পর্যন্ত এ যাবত খাল খনন করা হয় নাই ফলে নদীতে জোয়ার ভাটা না হওয়ার কারনে তলিয়ে গেছে পানির নিচে এলাকার সাধারণ মানুষের প্রধান পেশা কৃষি খামার ও মৎস্য ঘের আজ বিল ও ঘের তলিয়ে পানিতে সমতল হয়ে গেছে সেখানে মানুষের জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে।

এই পানিবন্দী অসহায় মানুষের মাঝে অত্র অঞ্চলের সমাজসেবক জনদরদী এবং নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলার সভাপতি মোঃ শাহজাহান জামান পানিবন্ধি মানুষের মাঝে চাল ডাল তেল খাবার পৌঁছে দেয় এবং তাদের খোঁজখবর নেন।

তিনি বলেন, ডুমুরিয়া অঞ্চলের সংসদ সদস্য আলিআজগার নবী ভাইয়ের সাথে কথা বলে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করব এবং এই ডুমুরিয়া অঞ্চলকে একটি মডেল উপজেলা হিসাবে তৈরি করার চেষ্টা করব ইনশাল্লাহ সেই সাথে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এ বিষয়টা জরুরী ভিত্তিতে সমাধান করা প্রয়োজন বলে মনে করছেন এলাকাবাসী।