• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

খুলনার দৈনিক পূর্বাঞ্চলের বার্তা সম্পাদক অরুন সাহার বাবা পরলোক গমন করায় বটিয়াঘাটা প্রেসক্লাবের শোক বিবৃতি


প্রকাশের সময় : ডিসেম্বর ২১, ২০২২, ৯:৩৩ অপরাহ্ন / ১৮২
খুলনার দৈনিক পূর্বাঞ্চলের বার্তা সম্পাদক অরুন সাহার বাবা পরলোক গমন করায় বটিয়াঘাটা প্রেসক্লাবের শোক বিবৃতি

বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধিঃ দৈনিক পূর্বাঞ্চলের বার্তা সম্পাদক অরুন সাহার বাবা অনিল কুমার সাহা পরলোকগমন করেন গতকাল বুধবার দুপুর ১২টা ২০ মিনিটে নগরীর দোলখোলা লেনের বাসায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন।

বুধবার দুপুর সাড়ে ৩ টায় রূপসা মহাশ্মশানে অনীল কুমার সাহার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। অনিল কুমার সাহার চার ছেলে ও তিন মেয়ের মধ্যে অরুণ সাহা সবার বড়। তাদের মা নিভা রানী সাহা ২০০৭ সালে পরলোকগমন করেন। দৈনিক পূর্বাঞ্চলের বার্তা সম্পাদক অরুন সাহার বাবা অনিল কুমার সাহা পরলোকগমনে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে শোক জানিয়েছেন বটিয়াঘাটা প্রেসক্লাবের নির্বাচিত সভাপতি কবীর আহমেদ খান সিনিয়র সহ-সভাপতি আহসান কবীর হীরামন মন্ডল সাগর সাধারণ সম্পাদক মনিরুজ্জামান যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন গুলদার সহ সম্পাদক সোহরাব মুন্সী কোষাধক্ষ্য তরিকুল ইসলাম নির্বাহী সদস্য এডভোকেট সোহেল রানা মোল্লা কাজী আতিক তুরান হোসেন রানা দুলু গোলদার অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস মইদুল ইসলাম শাহীন ইমরান হোসেন সুমন শিহাব উদ্দিন দোলন আব্দুর রব প্রমুখ