• ঢাকা
  • বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

কাশিয়ানীতে ব্র্যাকের অধীনে BERDO NGO, গোপালগঞ্জ জেলাতে EARN প্রকল্পে বাস্তবায়নের অবহিতকরণ সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : অক্টোবর ২৮, ২০২৬, ৯:৩৬ অপরাহ্ন / ২৬
কাশিয়ানীতে ব্র্যাকের অধীনে BERDO NGO, গোপালগঞ্জ জেলাতে EARN প্রকল্পে বাস্তবায়নের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, কাশিয়ানী, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের কাশিয়ানীতে যুবকদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আত্মবিশ্বাসী উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে World Bank এর অর্থায়নে যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় লিড পাটনার ব্র্যাকের অধীনে BERDO NGO, গোপালগঞ্জ জেলাতে EARN প্রকল্পে বাস্তবায়নের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

প্রকল্পের আওতায় উপজেলায় ২ হাজার ২৪০ জন যুবক-যুবতীকে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে অবহিত করেন। তাঁদের মধ্যে ৬০ শতাংশ নারী, ১০ শতাংশ প্রতিবন্ধী ব্যক্তি এবং ৩০ শতাংশ পুরুষ।

গোপালগঞ্জ জেলায় প্রকল্পটি বাস্তবায়নে লিড পার্টনার হিসেবে কাজ করছে ব্র্যাক ও সহযোগী সংগঠন হিসেবে আছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বার্ডো)। ১৯৯১ সালে প্রতিষ্ঠিত এ সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহাম্মদ সাইদুল হক।প্রকল্পটির সামগ্রিক সমন্বয়কের দায়িত্ব পালন করছেন চয়ন মল্লিক।

অবহিত করন সভায় উপজেলা ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বার্ডো) এর ম্যানেজার তাহমিনা আক্তার রজির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিন মিয়া, বিশেষ অতিথি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমদাদুল হক, এ ছাড়াও অত্র প্রতিষ্ঠানের বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহ, উপজেলা ক্লাবের সভাপতি শহীদুল আলম মুন্না, কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের সাবেক সাধারণ সম্পাদক ইবাদুর রানা, কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজামুল আলম মুরাদ,সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।