• ঢাকা
  • শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে ৫৬ জনের প্রাণহানি


প্রকাশের সময় : নভেম্বর ২১, ২০২২, ৯:১৯ অপরাহ্ন / ২৬৮
ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে ৫৬ জনের প্রাণহানি

আজকের বাংলাদেশ ডেস্ক: ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভাতে সোমবার এক ভূমিকম্পে কমপক্ষে ৫৬ জন নিহত হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রদেশটির গভর্ণর এ কথা জানান। খবর এএফপি’র।

পশ্চিম জাভার গভর্ণর রিদওয়ান কামিল কমপাস টিভিতে সম্প্রচারিত একটি সংবাদ সম্মেলনে বলেছেন, ‘জেলা উদ্ধারকারী প্রধান দলের দেওয়া তথ্যমতে ৫৬ জন মারা গেছে এবং ৭০০ জনেরও বেশি আহত হয়েছে। কারণ ঘটনাস্থলে এখনও অনেক লোক আটকা পড়ে আছে। আমরা ধরে নিচ্ছি সময়ের সাথে সাথে হতাহতের সংখ্যা বাড়বে।