

নিজস্ব প্রতিবেদক, মাগুরাঃ মাগুরার শ্রীপুর উপজেলার তারাউজিয়াল- সাচিলাপুর কালী মন্দির চত্বরে দু’দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনে শুক্রবার রাতে মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খানের সংবর্ধনা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চাায়িত হয়েছে ।
স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানব উন্নয়ন সংসদ’ এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
সংগঠনটির সভাপতি ড. মুসাফির নজরুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নির্মল কুমার সাহা, মাগুরা জেলা কৃষকদলের সভাপতি রুবাইয়াত হোসেন খান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন – আহবায়ক খান হাসান ইমাম সুজা ও আলমগীর হোসেন, মাগুরা সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি কুতুবউদ্দিন আহমেদ প্রমুখ।
আলোচনা সভা শেষে আলহাজ্ব মনোয়ার হোসেন খানকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এর আগে শ্রীপুর শিল্পকলা একাডেমির পরিচালক আশরাফ হোসেন পল্টুর সঞ্চালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে ওপার বাংলার প্রখ্যাত নাট্যকার শ্রী রঞ্জন দেবনাথ বিরচিত ও ড. মুসাফির নজরুল নির্দেশিত সামাজিক নাটক ‘অনুসন্ধান’ মঞ্চায়িত হয়।
আপনার মতামত লিখুন :