• ঢাকা
  • শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

মাগুরার শ্রীপুরে এমপি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলীকে গণসংবর্ধনা


প্রকাশের সময় : মে ১৫, ২০২৬, ৫:৩৩ অপরাহ্ন /
মাগুরার শ্রীপুরে এমপি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলীকে গণসংবর্ধনা

জিল্লুর রহমান সাগর, মাগুরাঃ দ্বিতীয়বারের মতো সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হওয়ার পর প্রথমবার নিজ জেলা মাগুরায় আগমন উপলক্ষে কৃতি সন্তান অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলীকে এক বিশাল গণসংবর্ধনা দেওয়া হয়েছে। শ্রীপুর উপজেলা বিএনপি ও সকল অঙ্গসংগঠনের উদ্যোগে আজ শুক্রবার (১৫ মে) দুপুরে এই জমকালো সংবর্ধনা ও মোটর শোভাযাত্রার আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আশরাফুল আলমের সভাপতিত্বে আজ দুপুরে এমপি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী শ্রীপুরে এসে পৌঁছালে নেতাকর্মীরা ওয়াপদা বাজারে তাকে ফুলের শুভেচ্ছা জানান। এ সময় হাজারো নেতাকর্মী ও সাধারণ জনগণের ভালোবাসায় সিক্ত হন তিনি। পরে একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও আনন্দ মিছিলের মাধ্যমে তাকে শ্রীপুর পাবলিক লাইব্রেরীর সামনে নিয়ে আসা হয় এবং সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান।

এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডঃ আব্দুর রশিদ। জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ফারুকুজ্জামান।

শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সী রেজাউল করিম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক  আশরাফুল ইসলাম নালিম, মোল্লা খলিলুর রহমান, মাসুদ মজুমদার, জেলা কৃষিক দলের আহবায়ক রুবাইয়েত হোসেন খান।

যুবদলের আহবায়ক জিয়াউল হক ফরিদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, কৃষকদলের আহবায়ক রুমানুর রহমান বিপ্লব, মহিলা দলের আহবায়ক শাহনাজ ফেরদৌস হ্যাপি, কৃষকদলের সাধারণ সম্পাদক সুজন,উপজেলা শ্রমিকদলের আহবায়ক সেলিম রেজা, উপজেলা ছাত্রদলের আহবায়ক মুন্সি ইয়াছিন আলী সোহেলসহ অনুষ্ঠানে জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং এর সকল অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবর্ধনার জবাবে আবেগাপ্লুত কণ্ঠে অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী এমপি বলেন, মাগুরা ও শ্রীপুরের মানুষ আজ আমাকে যে ভালোবাসা দেখিয়েছে, তা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। বিএনপি জনগণের দল। এই ভালোবাসাই আমাদের আগামী দিনের প্রেরণা। মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান এবং আমি মিলেমিশে মাগুরার উন্নয়ন ও মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করব