• ঢাকা
  • শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত


প্রকাশের সময় : মে ১৩, ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন / ৬২
গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

কে এম শফিকুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৬ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার (১৩ মে) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র।

শোভাযাত্রা শেষে অটিজমের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ- জামান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অসিত কুমার সাহা।

আজকের আলোচনা সভার মূল প্রতিপাদ্য অটিজম এবং মানবতা প্রতিটি জীবনের মূল্য আছে। আজকের আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ- জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা সিভিল ডাঃ আবু সাঈদ মোঃ ফারুক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা
ও আইসিটি) শোভন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গোপালগঞ্জ সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শারমিন আক্তার, অটিজম সচেতনতা নিয়ে স্বাগত বক্তব্য রাখেন, গোপালগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডাঃ মোঃ আনিসুজ্জামান।

বিশ্ব অটিজম দিবস উপলক্ষে প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্র গোপালগঞ্জের মাধ্যমে মোট ১০জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে সম্পূর্ণ বিনামূল্য হুইল চেয়ার বিতরণ করা হয়। আলোচনা সভায় জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ জুলফিকার আলী, সরকারি বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন প্রতিবন্ধী স্কুলের শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ, জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।