• ঢাকা
  • শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

সংবাদ প্রকাশের ৭২ ঘণ্টার মধ্যেই রব বেপারী আটক : স্বস্তি ফিরেছে এলাকায়


প্রকাশের সময় : মার্চ ১৫, ২০২৬, ৯:১২ অপরাহ্ন / ৮৭
সংবাদ প্রকাশের ৭২ ঘণ্টার মধ্যেই রব বেপারী আটক : স্বস্তি ফিরেছে এলাকায়

এম, এন, সাইফুর রহমান, চরভদ্রাসন, ফরিদপুরঃ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় সংবাদ প্রকাশের ৭২ ঘণ্টার মধ্যেই একাধিক মামলার আসামি হিসেবে অভিযুক্ত রব বেপারীকে আটক করেছে পুলিশ। সোমবার (১৫ মার্চ) সকাল ১১টার দিকে চরভদ্রাসন থানা পুলিশ তাকে আটক করে।

জানা যায় গত বৃহস্পতিবার ( ১২ ফেব্রুয়ারি ) বিভিন্ন গণমাধ্যমে রব বেপারীর বিরুদ্ধে মানববন্ধনের সংবাদ প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরে তাকে গ্রেপ্তারের জন্য তৎপরতা শুরু করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায় রব বেপারী তখন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পরপরই চরভদ্রাসন থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে রব বেপারীর বিরুদ্ধে। তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলেও জানা যায়। রব বেপারী আটক হওয়ার খবরে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।

এলাকাবাসীর দাবি দীর্ঘদিন ধরে তার নানা কর্মকাণ্ডে তারা অতিষ্ঠ হয়ে উঠেছিল। তাই তাকে আটক করায় এলাকায় স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে বলে আশা করছেন তারা।

চরভদ্রাসন থানা পুলিশ জানায়, রব বেপারীর বিরুদ্ধে মারামারির একটি মামলায় আদালতের ওয়ারেন্ট ছিল। সেই মামলায় তাকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে থাকা অন্যান্য অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় সচেতন মহলের মতে প্রশাসনের এমন দ্রুত পদক্ষেপ এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।