• ঢাকা
  • শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে উপস্থিতি ও শিক্ষার মানোন্নয়নে সমাবেশ


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৯, ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন / ১১
শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে উপস্থিতি ও শিক্ষার মানোন্নয়নে সমাবেশ

জিল্লুর রহমান সাগর,  মাগুরাঃ মাগুরার ঐতিহ্যবাহী শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি ও শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে এক বিশেষ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে কলেজ প্রশাসনের উদ্যোগে প্রতিষ্ঠানটির হলরুমে রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা। কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. আশরাফুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন স্থানীয় বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।

সমাবেশে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল আলম জোয়ার্দার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্বাস উদ্দিন ও মুন্সি রেজাউল করিম এবং সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ মজুমদার।

এছাড়া উপজেলা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ডিইউএম হারুন-অর-রশিদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুন্সি ইয়াছিন আলী, শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক লিমন খান অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আব্দুল আওয়াল বিশ্বাস, মিজানুর রহমান, মোক্তারুজ্জামান ও আতিক বিল্লাহ। শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে বক্তব্য তুলে ধরে রাইমা রাহা।

সমাবেশে বক্তারা বলেন, কলেজের শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি বাড়াতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় নেতৃবৃন্দের সম্মিলিত ভূমিকা রাখা জরুরি। এ সময় উপস্থিত সকলেই কলেজের একাডেমিক পরিবেশ সুন্দর রাখা ও সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।