

এ.কে আজাদ, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুরের ১৮ নং কুশাখালী ইউনিয়নের পুর্ব কল্যানপুর এলাকায় সন্ত্রাসীদের তান্ডবে অসহায় হয়ে পরেছে একটি নীরিহ পরিবার।জানা গেছে,পুর্ব কল্যানপুর এলাকার মৃত সুলতান আহম্মদের ছেলে ইসমাইল ওই এলাকায় জমি খরিদ করিয়া স্ত্রী ও পাঁচ কন্যাকে নিয়ে বসবাস করছেন কিন্তু এলাকার বখাটে ও সন্ত্রাসী প্রকৃতির মোস্তফা কামাল, দ্বীন মোহাম্মদ ও সুফলের নেতৃত্বে বেশ কয়েকজন দিনের পর দিন তাদের উৎখাত করার জন্য নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত থেকে বাড়ীঘর জোরপূর্বক দখল ও বেধরক মারপিট করে কয়েক দফায়।বর্তমানে তার বসতঘরে গোটা পরিবারকে আব্দ্ধ রেখে টিনের বাউন্ডারি দিয়ে ঘেরাও করেছে। স্হানীয় এলাকাবাসী সুফল গংয়ের বিরুদ্ধে কথা বলার সাহস হারিয়ে ফেলে ভুক্তভোগী ইসমাইলকে আইনের সহযোগিতা নিতে বলেন।গত ২৪ শে ফেব্রুয়ারী ইসমাইল বাদী হয়ে লক্ষ্মীপুরের পুলিশ সুপার বরাবর একটি নালিশী অভিযোগ দায়ের করেন এবং পুলিশ সুপারকে বিষয়টি স্বশরীরে উপস্থিত হয়ে জানান ইসমাইল। অভিযোগটি জেলা গোয়েন্দা শাখা (ডিবি)কে হস্তান্তর করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলেন।এদিকে ইসমাইল আইনের সহায়তা পেতে পুলিশ সুপারের কাছে যাওয়ার খবর শুনে সুফল গংরা প্রকাশ্যে দেশীয় অস্ত্র শস্র নিয়ে জীবন নাশ করবে বলে হুমকি দিয়ে যাচ্ছে। ওই এলাকার সচেতন মহল বলছেন,চরম নিরাপত্তাহীনতয় রয়েছে ইসমাইল।দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করলে বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে।
আপনার মতামত লিখুন :