• ঢাকা
  • সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

যশোর সীমান্তে বিজিবির অভিযান, ৮ লাখ ৪৭ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ


প্রকাশের সময় : নভেম্বর ৯, ২০২৬, ৮:১৩ অপরাহ্ন / ৫
যশোর সীমান্তে বিজিবির অভিযান, ৮ লাখ ৪৭ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

আজিজুল ইসলাম, যশোরঃ যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৯ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ বেনাপোল আইসিপি টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য আটক করে।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ৪২টি শাড়ি, ১১টি কম্বল, ৯টি চাদর, ৪ প্যাকেট ফুসকা, ৩ দশমিক ৫ কেজি কিসমিস, ৪০টি চকলেট এবং ৪৫২টি কসমেটিকস সামগ্রী। আটক করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৪৭ হাজার ৪০০ টাকা।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্যসহ পাচার চক্রের সদস্যদের আটক করতে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।