• ঢাকা
  • সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

ভালুকায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত


প্রকাশের সময় : নভেম্বর ৯, ২০২৬, ৮:০৫ অপরাহ্ন / ৩
ভালুকায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

নিজস্ব প্রতিবেদক, ভালুকা, ময়মনসিংহঃ “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকায় যথাযোগ্য মর্যাদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।

​৮ নভেম্বর রবিবার উপজেলা হল রুমে এ উপলক্ষে এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফিরোজ হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৫৬ ময়মনসিংহ-১১ ভালুকা আসনের জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলার সমবায় অফিসার মোহাম্মদ আব্দুল গফুর। এছাড়া অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

​আলোচনা সভা শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে এলাকার সফল সমবায়ীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে সাফল্যের স্বীকৃতিস্বরূপ “মাটি ও মানুষ কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিঃ, ভালুকা, ময়মনসিংহ”-কে সম্মাননা ক্রেস্টে ভূষিত করা হয়। সমিতির পক্ষে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন মাটি ও মানুষ কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর চেয়ারম্যান শেখ মোঃ লিটন মিয়া।

​অনুষ্ঠান শেষে সমবায় আন্দোলনের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ীদের আরও বেশি ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়।