

জিল্লুর রহমান সাগর, মাগুরাঃ মাগুরার শ্রীপুর উপজেলার আমতৈল দাখিল মাদ্রাসা মাঠে শুক্রবার দুপুরে বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সব্দালপুর ইউনিয়ন বিএনপি এ দোয়া মাহফিলের আয়োজন করে।
দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আলী আহম্মেদ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাসউদ্দীন, সব্দালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শরিফুল ইসলাম সাচ্চু প্রমুখ।
সব্দালপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে বিএনপির নেতা মিয়া জাহিদুল ইসলামের সার্বিক সহযোগিতায় এ দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আকতার হোসেন, হাসান ইমাম সুজা, আলমগীর হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, সাবেক সহ-সভাপতি এ্যাড. আবদুর রশিদ, সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, মোল্লা খলিলুর রহমান ও মাসুদ মজুমদার, মহিলা দলের সভাপতি শাহানা ফেরদৌস হ্যাপী, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বদরুল আলম লিটু,উপজেলা কৃষকদলের সদস্য সচিব সুজন মাহমুদ, প্রমুখ।
উপজেলা যুবদলের আহবায়ক জিয়াউল হক ফরিদের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা, উপজেলা ও সকল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীগণ অংশ নেন।
আলোচনা সভা শেষে বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :