• ঢাকা
  • বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

বর্ণাঢ্য আয়োজনে খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩৬তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন


প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৬, ৮:৫৯ অপরাহ্ন / ০
বর্ণাঢ্য আয়োজনে খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩৬তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

রাজিবুল ইসলাম রাজিব, খুলনাঃ নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩৬তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হয়েছে। শিক্ষা কার্যক্রমের ৩৫ বছর পূর্ণ করে ৩৬ বছরে পদার্পণ উপলক্ষে বুধবার (২৫ নভেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

১৯৯১ সালের ২৫ নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেন। সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করে প্রতিবছর ২৫ নভেম্বর বিশ্ববিদ্যালয় দিবস পালন করা হয়।

দিবসটি উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। পরে তাঁর নেতৃত্বে বের করা হয় বর্ণাঢ্য র‍্যালি। র‍্যালিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এ সময় উপাচার্য তাঁর বক্তব্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা ও গবেষণায় অর্জন এবং ভবিষ্যৎ অগ্রযাত্রার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সুনাম ও অগ্রগতি ধরে রাখতে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে শিক্ষার্থীদের অনুভূতি ও প্রত্যাশা। প্রফেসর ড. মো. রেজাউল করিম, উপাচার্য, খুলনা বিশ্ববিদ্যালয়।

বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের মধ্য দিয়ে নতুন প্রত্যাশা ও সম্ভাবনার পথে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন খুলনা বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা।