• ঢাকা
  • মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

বটিয়াঘাটায় যুবদল নেতাকে গুলি, মোটরসাইকেল নিয়ে পালাল দুর্বৃত্তরা


প্রকাশের সময় : অক্টোবর ২৭, ২০২৬, ৮:৪২ পূর্বাহ্ন / ০
বটিয়াঘাটায় যুবদল নেতাকে গুলি, মোটরসাইকেল নিয়ে পালাল দুর্বৃত্তরা

শেখ তৈয়ব, খুলনাঃ খুলনার বটিয়াঘাটা উপজেলায় সোহেল শেখ (৩৬) নামে এক যুবদল নেতাকে গুলি করার ঘটনা ঘটেছে। তিনি গনি শেখের ছেলে এবং বটিয়াঘাটা থানাধীন ৭ নম্বর আমিরপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি ইউনিয়ন যুবদলের সভাপতি বলে জানা গেছে।

প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাত আনুমানিক ১২টা ২০ মিনিটের দিকে দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে সোহেল শেখকে লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি ছোড়ে। এ সময় তিনি মোটরসাইকেলসহ মাটিতে লুটিয়ে পড়েন। পরে দুর্বৃত্তরা তাঁর মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার পর পথচারী ও স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় রাত ৩টার দিকে আইসিইউ অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।

সোহেল শেখের ভাষ্য অনুযায়ী, তিনি বাসার উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ দুর্বৃত্তরা এসে তাঁকে লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি মোটরসাইকেলসহ মাটিতে পড়ে গেলে দুর্বৃত্তরা তাঁর মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, হামলাকারীদের পরিচয় এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।