• ঢাকা
  • মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে তাজমুল হক মন্ডলের শুভেচ্ছা


প্রকাশের সময় : অক্টোবর ২৬, ২০২৬, ৭:৩৪ অপরাহ্ন / ১২
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে তাজমুল হক মন্ডলের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক, ভালুকা, ময়মনসিংহঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভালুকা উপজেলা যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও ভালুকা উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. তাজমুল হক মন্ডল।

​প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় মো. তাজমুল হক মন্ডল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামে যুবদল সর্বদাই রাজপথে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

তিনি আগামীর সব রাজনৈতিক কর্মসূচি সফল করতে এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ভালুকা উপজেলা যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সাথে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভালুকা উপজেলা যুবদলের সকল নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রকাশ করেন।